Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Khan

নিজেরই পুরনো গানের তালে পা মেলাবেন সলমন, কিন্তু কেন?

কাকে খুশি করতে নায়কের এই কাজ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৯, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৯, ১৫:০৮

options
link
নিজেরই পুরনো গানের তালে পা মেলাবেন সলমন, কিন্তু কেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো গান নতুন করে পরিবেশন করা বলিউডে প্রায় রীতি হয়ে দাঁড়িয়েছে। কখনও জুটেছে প্রশংসা, কখনও আবার নিন্দা। উদাহরণ হিসেবে সাম্প্রতিক কালে মাধুরী দীক্ষিতের ‘এক দো তিন’-এর কথা বলাই যায়। মাধুরীর হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আর এর জন্য কম কথা শুনতে হয়নি তাঁকে। জবাবে মাধুরী প্রতিক্রিয়া না দিলেও প্রিয় ‘জ্যাকি’র পাশে দাঁড়িয়েছিলেন সলমন খান। এবার তিনি পাশে দাঁড়াতে চলেছেন ক্যাটরিনার বোন ইজাবেলারও। আর সেই তাগিদেই নাকি পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন নিজের জনপ্রিয় গান ‘ও ও জানে জানা’র ম্যাজিক।

[বিকিনি পরে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই তারকা-কন্যা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রণবীরের সঙ্গে ব্রেক আপের পর ‘টাইগার’ সলমনের চওড়া কাঁধেই আশ্রয় খুঁজেছিলেন ক্যাটরিনা কাইফ। বিশেষ বন্ধুকে নিরাশ করেননি সলমন। সযত্নে তাঁর চোখের জল মুছিয়ে দিয়েছেন। আবার সলমনের হাত ধরেই হিটের তালিকায় ফিরেছে ক্যাটের ছবি। এবার ক্যাটের বোনের পাশেও একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলিউডের ভাইজান। ইতিমধ্যেই তাঁর বদান্যতায় বলিউডে আত্মপ্রকাশ করছেন ক্যাটরিনার বোন ইজাবেল কাইফ। পরিচালক স্ট্যানলি ডি’কোস্টার ছবি ‘টাইম টু ডান্স’-এ দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন সলমনের আরেক প্রিয় পাত্র, সূরজ পাঞ্চোলি। তাতেই নাকি ক্যামিও করতে দেখা যাবে দাবাং খানকে। যেখানে নিজেরই জনপ্রিয় গানের ছন্দে নতুন করে নেচে উঠবেন তিনি। আর তাঁর সঙ্গে পা মেলাবেন সূরজ-ইজাবেল।

[‘দৃষ্টিকোণ’-এর ফারাকেই ভালবাসা কিংবা বন্ধুতা, ট্রেলারেই ইঙ্গিত কৌশিকের]

চরিত্রের খাতিরে শার্ট আগেও খুলেছিলেন সলমন। কিন্তু ১৯৯৮ সালে ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’র এই গানে নিজের সিক্স প্যাক অ্যাব দেখিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন সুপারস্টার। অনাবৃত দেহের ট্রেন্ড এ গানেই সেট করেছিলেন তিনি। পরবর্তীকালে অনেক নায়ক তাঁর সেই পদাঙ্ক অনুসরণ করেছেন। তবে পথ প্রদর্শক তিনিই। সূত্রের খবর সত্যি হলে, পুরনো সেই গানের তালে নতুন করে ছন্দ মিলিয়ে সে বৃত্তকেই সম্পূর্ণ করতে চলেছেন সলমন।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.