Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Khan

স্টেজে নাচছেন সলমন খান, একটিবার নায়ককে ছুঁয়ে দেখার জন্য কান্নায় ভাসলেন দুবাইয়ের অনুরাগী

মহিলা অনুরাগীর ভিডিও ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১৭:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১৭:৩৬

options
link
স্টেজে নাচছেন সলমন খান, একটিবার নায়ককে ছুঁয়ে দেখার জন্য কান্নায় ভাসলেন দুবাইয়ের অনুরাগী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু একটিবার সামনে যাব… একটিবার ছুঁয়ে দেখব, আমার জীবন স্বার্থক হয়ে উঠবে… অনবরত কেঁদেই চললেন সলমনের এক মহিলা অনুরাগী। নিরাপত্তরক্ষীদের কাছে তাঁর একটাই অনুরোধ, দয়া করে একবার স্বপ্নের নায়ককে ছুঁয়ে দেখতে দিন! শুক্রবার সন্ধে নাগাদ ঠিক এমনটাই ঘটে গেল দুবাইয়ের এক্সপোতে। স্টেজে সলমন খানের দাবাং দাবাং নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না মহিলা। স্টেজের সামনে দাঁড়িয়ে শুরু করে দিলেন কান্নাকাটি।

ঠিক কী ঘটেছিল?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সলমনকে কাছ থেকে দেখার সাধ নিয়েই এক্সপোতে হাজির হয়েছিলেন দুবাইয়ের এক মহিলা। তিনি জানিয়েছেন, সলমন বলতে, তিনি একেবারে পাগল। মন দিয়ে স্টেজে সলমনের নাচও দেখছিলেন । তবে হঠাৎই আবেগে ভেসে যাওয়া। সোজা দর্শক আসন থেকে উঠে অনুরাগী পৌঁছে গেলেন স্টেজের সামনে। শুরু করলেন চিল চিৎকার, কান্নাকাটি। একটিবার ছুঁয়ে দেখতে চান সলমনকে, কথা বলতে চান! এটাই ছিল তাঁর আবদার। 

[আরও পড়ুন: প্রথমদিনেই বক্স অফিসে সাড়ে ১০ কোটি ব্যবসা, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে আলিয়ার প্রশংসায় কঙ্গনা ]

মহিলার কান্নাকাটি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। পরে অনুষ্ঠানের সঞ্চালক মণীশ পল অনুরাগীকে কথা দিলেন, সলমনের সঙ্গে দেখা করিয়ে দেবেন। তবে মণীশের কথাতেও চিড়ে ভিজল না। কাঁদতেই থাকলেন দুবাইয়ের এই মহিলা অনুরাগী। তবে শেষমেশ, মহিলার স্বপ্নপূরণ হয়েছে কিনা তা জানা যায়নি। 

দেখুন ভাইরাল ভিডিও-

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prem salmanic (@salluholic_varun)

[আরও পড়ুন:ওপস্…! পোশাকের নিচ থেকে উঁকি দিচ্ছে গোলাপি অন্তর্বাস, নেটদুনিয়ায় ট্রোলড রাখি সাওয়ান্ত]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.