Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Felu Da Sandip Ray Movie

ফের বড় পর্দায় ফেলুদা, সন্দীপ রায়ের হাত ধরে এবার আসছে ‘নয়ন রহস্য’

নতুন ছবিতে ফেলুদা কে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ০৯:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ০৯:১১

options
link
ফের বড় পর্দায় ফেলুদা, সন্দীপ রায়ের হাত ধরে এবার আসছে ‘নয়ন রহস্য’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়পর্দায় ফেলুদা নিয়ে আসছেন পরিচালক সন্দীপ রায়। আর এবার ফেলুদার নয়ন রহস্যকেই ছবির পর্দায় নিয়ে আসছেন সন্দীপ রায়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এবারও সন্দীপ রায়ের ফেলুদা হচ্ছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বদলাচ্ছে না অন্য়ান্য চরিত্রই। অর্থাৎ তোপসের চরিত্রে দেখা যাবে আয়ুস দাসকে। তবে আপাতত ছবি নিয়ে বিস্তারিত জানাতে আপত্তি ফেলুদা টিমের।

সম্প্রতি ফেসবুকে অভিনেতা দেবনাথ চট্টোপাধ্য়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, সন্দীপ রায়ের সই করা এক চিত্রনাট্য। সঙ্গে লেখা রয়েছে নয়ন রহস্য। অভিনেতা দেবনাথ এই ছবি পোস্ট করে লেখেন, ‘এবার ফেলুদার গোয়েন্দাগিরি নয়নকে ঘিরে, আসছি আমরা।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বলি নায়িকারাও ‘ফেল’? কালো লেহেঙ্গায় আয়ুষ্মান খুরানার ঠুমকা দেখে ‘কুপোকাত’ পুরুষরা!]

২০২২ সালে ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহনবাবুর চরিত্রে। ‘নয়ন রহস্য’ ছবিতেও এই একই অভিনেতাদের দেখা যাবে।

[আরও পড়ুন: ‘মহাভারত’-এর হিট ‘দ্রৌপদী’ রূপা গঙ্গোপাধ্যায়কেই ‘গুরু’ মনে করছেন রুক্মিণী মৈত্র! কেন?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.