Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

নাবালককে যৌন হেনস্তা, কাঠগড়ায় ‘সরবজিৎ’ খ্যাত প্রযোজক

সিনেমার গল্প শুনিয়েই কিশোরের সঙ্গে বন্ধুত্ব পাতায় সন্দীপ সিং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৯, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৯, ১৬:৫৮

options
link
নাবালককে যৌন হেনস্তা, কাঠগড়ায় ‘সরবজিৎ’ খ্যাত প্রযোজক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তায় অভিযুক্ত বলিউডের খ্যাতনামা প্রযোজক সন্দীপ সিং। মরিশাসে নাবালকের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত মাসেই নতুন প্রজেক্টের রেইকি করতে মরিশাসে গিয়েছিলেন সন্দীপ। দিনকয়েক আগে সেখানে যায় সুইজারল্যান্ডের এক পরিবার। অভিযোগ, সেই পরিবারের এক কিশোরকে যৌন নির্যাতন করেন ওই প্রযোজক। ওই কিশোরের সঙ্গে বলিউড সিনেমা ও সংগীত নিয়ে কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব তৈরি করেন সন্দীপ। সুইজারল্যান্ডের ওই পরিবারের দাবি, বন্ধুত্ব হওয়ার জন্য ওই প্রযোজক মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় খাওয়াতে নিয়ে যেতেন তাঁদের সন্তানকে। ২৯ মার্চ মরিশাসের বিচ কোম্বার হোটেলে দুপুর নাগাদ কিশোরকে নিজের ঘরে আমন্ত্রণ জানান। তখনই অশালীন আচরণ করেন সন্দীপ। এমনকী, কিশোরকে ভয় দেখানো হয় যে বাড়ির লোকজনকে এ বিষয়ে কোনও কথা জানালে তার ফল ভুগতে হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সলমনের জামিনের আবেদনের শুনানির আগেই বিচারক-সহ ৮৭ জনের বদলি]

কোনওক্রমে হোটেলের ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই কিশোর। সঙ্গে সঙ্গে পুরো ঘটনা পরিবারকে জানায় সে। পরিবারের তরফে হোটেল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়। কিন্তু প্রথমে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে থানায় পরিবারের তরফে ওই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। যদিও তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ‘সরবজিৎ’, ‘ভূমি’, ‘মেরি কম’ সিনেমার প্রযোজক। পুলিশ তদন্ত শুরু করেছে। আশ্বাস দেওয়া হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই দোষীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

সাংবাদিকে হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সন্দীপ। পরে সঞ্জয় লীলা বনশালির প্রোডাকশন হাউসে সিইও হিসেবেও কাজ করেছেন। বলিউডের একাধিক সিনেমায় অন্যতম প্রযোজক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। তরুণ প্রযোজকের এই ঘটনায় বলিউডেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আগেও সন্দীপের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

[পর্দায় সোনিয়া গান্ধী হতে চলেছেন ‘রামধনু’ খ্যাত এই অভিনেত্রী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.