Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Shah Rukh Khan

পাপারাজ্জি দেখেই মেজাজ হারালেন শাহরুখ, হলটা কী ‘বাদশা’র?

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিং খানের এই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৪, ১০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৪, ১০:০০

options
link
পাপারাজ্জি দেখেই মেজাজ হারালেন শাহরুখ, হলটা কী ‘বাদশা’র? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে ‘মিডিয়া ফ্রেন্ডলি’, কিন্তু ইদানীং মাঝে মধ্যেই মেজাজ হারাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার বান্দ্রাতে এমনই এক ঘটনা ঘটল। পাপারাজ্জি দেখেই প্রবল বিরক্ত হলেন বলিউড বাদশা। ছবি তোলার জন্য এগিয়ে আসা হাত এক ঝটকায় দিলেন সরিয়ে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।

SRK-inside

Advertisement

বান্দ্রায় কী করতে গিয়েছিলেন কিং খান? কেউ বলছেন, এক ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল তাঁকে। কারও আবার দাবি, রেস্তরাঁয় গিয়েছিলেন সুপারস্টার। তাঁর সঙ্গে ম্যানেজার পূজা দদলানিও ছিল। লিফটের ভিতরে থাকতেই ফটোশিকারিদের দেখতে পেয়ে যান শাহরুখ। তাতেই মাথার হুডি বেশি করে নামিয়ে নেন। প্রিয় তারকাকে দেখে চিৎকার করতে থাকেন অনুরাগীরা। একজন ছবি তোলার জন্য হাত বাড়ান, ক্ষিপ্ত হয়ে এক ঝটকায় তাঁর হাত সরিয়ে দেন শাহরুখ। কোনও দিকে না তাকিয়ে সোজা উঠে যান গাড়িতে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

[আরও পড়ুন: দেবমূর্তি! আসানসোলে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন দেব]

ভালো ব্যবহারের জন্য বেশ সুনাম রয়েছে শাহরুখ খানের। হাজার দেরিতে এলেও এক হাসিতে সাংবাদিকদের মন জয় করে নিয়ে পারেন তিনি। কিন্তু ইদানীং বিপরীত চিত্রও দেখা যাচ্ছে। গত বছরের মে মাসে মুম্বই বিমানবন্দরে এক ভক্ত শাহরুখের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন। সে সময়ও প্রবল বিরক্তি প্রকাশ করেছিলেন বাদশা। তাঁর হাতও প্রায় এভাবেই সরিয়ে দিয়েছিলেন।

SRK-Fan

অবশ্য ২০২৩ সাল ছিল শাহরুখ খানের। একদিকে ‘পাঠান’, অন্যদিকে ‘জওয়ান’। দুই ছবির মিলিত আয় দুহাজার কোটি টাকার বেশি। বছরশেষে মুক্তি পায় ‘ডাঙ্কি’। সেই ছবিও সাড়ে চারশো কোটি টাকার বেশি আয় করেছে। সবমিলিয়ে এক বছরে শাহরুখের তিন ছবি আড়াই হাজার কোটির বেশি ব্যবসা করেছে।

[আরও পড়ুন: লাভের ভাগ নিয়ে অশান্তি! ‘অ্যানিম্যাল’-এর OTT রিলিজ নিয়ে অনিশ্চয়তা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.