Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

প্রকাশ্যে স্নান শার্লিনের, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী

দেখুন সেই ভাইরাল ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৯, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৯, ১৮:১২

options
link
প্রকাশ্যে স্নান শার্লিনের, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর নিয়ে গোঁড়ামি কোনওদিনই ছিল না তাঁর। যা সুন্দর তা প্রকাশ্যে প্রদর্শন করতে কখনও কার্পণ্য করেননি শার্লিন চোপড়া। সেই সৌজন্যেই একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে প্লে-বয় ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন। তবে সেখানেই থেমে থাকতে রাজি নন বলিউড নায়িকা। নিজের অনুরাগীদের জন্য নিত্যদিনই সোশ্যাল মিডিয়ায় নানা অবতারে দেখা দেন তিনি। এবার এলেন সিক্তবসনা হয়ে। যা দেখে ফের মুগ্ধ হলেন শার্লিন-অনুরাগীরা।

[ভুয়ো আধার চক্রে ফাঁসলেন উর্বশী, কী বিপর্যয়ে পড়লেন নায়িকা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাওয়ারের নিচে সিক্ত শরীরের সৌন্দর্য তুলে ধরেছেন শার্লিন। নেপথ্যে রয়েছে মন ভোলানো সংগীত। ছাই রঙের পোশাকে শরীরের প্রতিটি অঙ্গ-বিভঙ্গ পরিষ্ফুট।

 

[নগ্নতা পেরিয়ে আত্মার সন্ধান, ‘ন্যুড’ ট্রেলারে সংগ্রামের নিশান]

শরীর যদি সুন্দর হয় তা দেখাতে কিংবা দেখতে কারও আপত্তি থাকার কথা নয়। এমনটাই মনে করেন শার্লিন। তাই কেরিয়ারের শুরু থেকেই শরীর নিয়ে গোঁড়ামি ভাঙতে চেয়েছেন।  তেলুগু ছবিতে অভিনয় করেছেন। বলিউডেও দেখা দিয়েছেন। ছবি তেমনভাবে না চললেও শার্লিন সবসময় আলোচনার বিষয়বস্তু হয়েছেন। এর জন্য সমালোচনাও কম শুনতে হয়নি নায়িকাকে।

 

#badass with a #goldenheart ❤️ #bossbabe ⭐️ pic by @ashishsom

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on

তবে সমালোচনাকে কোনওদিনই পাত্তা দেননি নায়িকা। তাই বারবার নিজের শরীরকে সম্পদ করে নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়েছেন। ‘কামাসূত্র থ্রিডি’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। প্লে-বয়-এর মতো ম্যাগাজিনেও ধরা দিয়েছেন। ভবিষ্যতেও এমনটাই করে যেতে চান শার্লিন। যা তাঁর সম্পদ। তাই তুলে ধরতে চান সকলের সামনে।

[সিনে ইন্ডাস্ট্রিতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবেন না, আরজি জাভেদ আখতারের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.