Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Farhan Akhtar

শিবানীর নতুন ছবিতে স্পষ্ট বেবি বাম্প! বিয়ের ৭ দিনের মধ্যেই মা হচ্ছেন ফারহানপত্নী?

বেশ কয়েকবছর লিভ ইন সম্পর্কে ছিলেন ফারহান ও শিবানী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২২, ১০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২২, ১০:৩২

options
link
শিবানীর নতুন ছবিতে স্পষ্ট বেবি বাম্প! বিয়ের ৭ দিনের মধ্যেই মা হচ্ছেন ফারহানপত্নী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের একসপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফারহান (Farhan Akhtar) ও শিবানীর (Shibani Dandekar) সংসারে নতুন খবর। সদ্য বিবাহিত এই জুটি প্রকাশ্যে কিছু না বললেও, তাঁদের একটি ছবিই স্পষ্ট করল সব! নেটিজেনরা তো ইতিমধ্যেই ফারহান ও শিবানীকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।

এত পর্যন্ত পড়ে অনেকে মনে করতে পারেন কীসের জন্য এই শুভেচ্ছা? গপ্পোটা হল, সম্প্রতি ইনস্টাগ্রামে ফারহান ও শিবানী এক ফটোশুটের ছবি পোস্ট করেছেন। যেখানে উজ্জ্বল রংয়ের পশ্চিমী পোশাকে দেখা গিয়েছে শিবানীকে। পাশে ছিলেন ফারহানও। সেই ছবিতেই নেটিজেনরা শিবানীকে দেখে মনে করছেন, তিনি  অন্তঃস্বত্ত্বা। আর তা দেখা মাত্রই ইনস্টাগ্রামে শিবানী ও ফারহানকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিলেন অনুরাগীরা। তবে এই নিয়ে এখনও কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি ফারহান ও শিবানীর তরফ থেকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯ ফেব্রুয়ারি ফারহান আখতার ও শিবানী ডন্ডেকরের হাত ধরে একেবারে অন্যরকম বিয়ে দেখল বলিউড। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান (Farhan Akhtar) ও শিবানী (Shibani Dandekar)। তবে এই নতুনত্ব শুধু বিয়ের অনুষ্ঠানেই ছিল না। পোশাক থেকে সাজগোজ সবেতেই চমক রেখেছিলেন শিবানী ও ফারহান। আর এবার বিয়ে মিটতেই ফের চমক দিলেন শিবানী।

[আরও পড়ুন: ‘সুশান্ত আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে!’ বিয়ের পরে বিস্ফোরক অঙ্কিতার স্বামী ভিকি]

এই ফটোশুটের ছবিতে ঝলমলে অফ শোল্ডার পোশাকেই দেখা গেল শিবানীকে। তবে এই ফটোশুটে শিবানীর পাশে ছিলেন ফারহান আখতারও। স্ত্রী শিবানীর এমন ছবি দেখে ফারহান মন্তব্য বক্সে লিখলেন, ‘বিয়ের পর তুমি আরও সুন্দর হয়ে উঠেছ!’

এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যের সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার রয়েছে দুই কন্যা সন্তান সায়কা ও আকিরাও। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে দুই সন্তানের দেখভাল ফারহান ও অধুনা দু’জনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সাল থেকে একসঙ্গেই থাকেন তাঁরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shibani Dandekar-Akhtar (@shibanidandekar)

[আরও পড়ুন: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সাফল্যে আমুলের কার্টুন, কী প্রতিক্রিয়া আলিয়া ভাটের? ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.