Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Sohini Shovan Wedding

‘কিছু মনে কোরো না…’, গানের সুরে সোহিনীকে মনের কথা শোভনের

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১৬:২৯

options
link
‘কিছু মনে কোরো না…’, গানের সুরে সোহিনীকে মনের কথা শোভনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক গুঞ্জন শুনেছেন। সোশাল মিডিয়ার হাত ধরে কটু কথাও কানে এসেছে। তবে প্রেম, বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। তবে সোমবার থেকে আর লুকোচুরি নয়। বরং প্রকাশ্য়েই সোহিনী ও শোভন নিজেদের বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে। সই করে অঙ্গীকারবদ্ধ হলেন একসঙ্গে জীবন কাটানোর। আর এই শুভদিনে গায়ক শোভনের গলায় গান থাকবে না? হ্যাঁ, সুযোগ পেয়েই সোহিনীকে মনের কথা শোনালেন গানের ছন্দে। হাতে গিটার নিয়ে শোভন গাইলেন ‘যেন কিছু মনে করোনা কেউ যদি কিছু বলে’। শোভনের কণ্ঠে এমন গান শুনে একেবারে মুগ্ধ সোহিনী। পাশে ছিলেন সৌরভ দাসও। শোভনের এই গানের ভিডিওই ভাইরাল সোশাল মিডিয়ায়।

বিয়ে মিটতেই শোভনকে নিয়ে মনের কথা খোলসা করলেন সোহিনী। বিয়ের সাজে ছবি পোস্ট করে সোহিনী লিখলেন, ”দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। যিশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে। অজুহাতই বলা ভালো। বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছিল। নির্দিষ্ট সময়ে বরবেশ ধারণ করেন শোভন। আইনিভাবেই বিয়ে সারেন অভিনেত্রী-গায়ক। তার পর হয় সিঁদুরদান ও মালাবদল। এদিনের নিমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকার সংখ্যা ছিল হাতেগোনা।

এর আগে সংবাদ প্রতিদিনের ‘পপকর্ন’কে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী জানিয়েছিলেন, তিনি খুব আড়ম্বর করে বিয়ের মূল অনুষ্ঠান করতে চান না। তাই ছিমছামভাবেই সমস্ত কাজ সারলেন। কাছের মানুষদের সাক্ষী রেখে শোভনের গলায় দিলেন মালা। মিষ্টি এই মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.