Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Tollywood singer actor

পরিচালকের নাবালিকা মেয়েকে যৌন হেনস্তা! গ্রেপ্তার টলিউডের অভিনেতা-গায়ক

অভিযুক্ত অভিনেতা-গায়ক একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ২০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ২০:৫২

options
link
পরিচালকের নাবালিকা মেয়েকে যৌন হেনস্তা! গ্রেপ্তার টলিউডের অভিনেতা-গায়ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড পরিচালকের নাবালিকা কন্যাকে যৌন হেনস্তা। গ্রেপ্তার অভিনেতা-গায়ক। পকসো ধারায় ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় গ্রেপ্তার অভিযুক্ত। শুটিংয়ের ফাঁকেই এহেন কুকীর্তি ঘটিয়েছেন অভিনেতা-গায়ক বলে জানা গিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শোরগোল শুরু হয়েছে।

অভিযুক্ত অভিনেতা-গায়ক একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গিয়েছে। এমনকী বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে তাঁর গাওয়া গানও ব্যবহার করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত বৃদ্ধা শাহরুখ-ভক্তর বাড়িতে শোভনদেব, সাহায্যের আশ্বাস মন্ত্রীর]

উল্লেখ্য, অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার অছিলায় যৌন হেনস্তা করার খবর নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকাতেই নতুন ঘটনা। অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের মেয়ে।

পুলিশ সূত্রে খবর, এক শর্টফিল্মের কাজে বারাসতে গিয়েছিলেন ওই নাবালিকা অভিনেত্রী ও তাঁর চিত্র পরিচালক বাবা। তাঁদের অভিযোগ, এরপরই ওই অভিনেতা-গায়ক মেয়েটিকে নির্জন কোনও জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পরিচালক। ধৃত অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে খবর।

[আরও পড়ুন: অনলাইনে ফাঁস আদা শর্মার নম্বর! ক্রমাগত ভুয়ো ফোনের জেরে অতিষ্ঠ ‘দ্য কেরালা স্টোরি’ নায়িকা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.