Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Abhijaan New Trailer

নববর্ষে বড়পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘অভিযান’, কিংবদন্তির স্মৃতি ফেরাল নতুন ট্রেলার

২০২১ সালে প্রকাশ্যে এসেছিল 'অভিযান' ছবির প্রথম ট্রেলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২২, ২১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২২, ২১:৪৬

options
link
নববর্ষে বড়পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘অভিযান’, কিংবদন্তির স্মৃতি ফেরাল নতুন ট্রেলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পীর মৃত্যু হয় না। শিল্পের মধ্যেই তাঁর বেঁচে থাকা। তাই আজও যেন প্রয়াত শব্দটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নামের পাশে বেমানান। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।  নববর্ষের অবসরেই মুক্তি পাবে ছবিটি। তার আগে প্রকাশ্যে এল নতুন ট্রেলার। 

Soumitra Chatterjee 1

Advertisement

২০২১ সালের ২৫ মার্চ প্রকাশ্যে এসেছিল ‘অভিযান’ ছবির প্রথম ট্রেলার। ট্রেলারেই কিংবদন্তি শিল্পীর নানা স্মৃতি উসকে দিয়েছিলেন পরিচালক পরমব্রত। নতুন ট্রেলারে দেখা গেল স্মৃতিচারণা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্ত জানালেন পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন, মমতা শংকর, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Soumitra Chatterjee 1 

[আরও পড়ুন: বিখ্যাত নাটক থেকে ওয়েব সিরিজ, কতটা জমল অনির্বাণ-কৌশিকের ‘টিকটিকি’?]

আকিরা কুরসাওয়ার কাছে যেমন ছিলেন মিফুনে, তেমনই সত্যজিৎ রায়ের (Satyajit) নায়ক ছিলেন সৌমিত্র। এই সৌমিত্রই আবার ছিলেন মঞ্চের সম্রাট। সাহিত্যের জগতের ক্ষুরধার কলমচি। রঙের তুলি হাতে ধরলে ক্যানভাসে ফুটে উঠত তাঁর মনের কল্পনা। আদ্যোপান্ত রাজনীতি সচেতন মানুষ। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে পরমব্রত। 

Soumitra Chatterjee 3

ছবিতে তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকা। প্রবাদপ্রতিম শিল্পী নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন। আগামী নববর্ষেই সিনেমা হলে দেখা যাবে ছবিটি। 

[আরও পড়ুন: সমাজকে টুকরো টুকরো করে দিতে পারে ‘দ্য কাশ্মীর ফাইলস’! বিস্ফোরক নানা পাটেকর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.