Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Srabanti Chatterjee

কালো পোশাকে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা, শ্রাবন্তীর রূপের ঝলকানিতে মুগ্ধ নেটদুনিয়া

তীক্ষ্ণ চাহনিতে কী বোঝাতে চাইলেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২১, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২১, ২০:০০

options
link
কালো পোশাকে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা, শ্রাবন্তীর রূপের ঝলকানিতে মুগ্ধ নেটদুনিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অভিনীত সিনেমার থেকে বেশি চর্চা তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। তাতে অবশ্য বিশেষ কান দেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন। এবার কালো পোশাকে নেটদুনিয়ায় আগুন ঝরালেন টলিপাড়ার বিউটি। ইনস্টাগ্রামে আপলোড করলেন ছবি।

কালো পোশাকটি প্রায় অফ শোল্ডার। সরু স্ট্র্যাপের মাঝে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা। গোলাপি লিপস্টিকে ঠোঁট ঢেকেছেন শ্রাবন্তী। তীক্ষ্ণ চাহনিতে ক্যামেরার দিকে তাকিয়ে ক্যাপশনে নায়িকা লিখেছেন, “সব কিছু শেষ গিয়েছে না ভেবে উঠে দাঁড়িয়ে নতুন করে কিছু করতে পারাটাই বড় কথা।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

[আরও পড়ুন: জুলাইয়ের শেষ ১০ দিনে ওয়েব দুনিয়ায় মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা ও সিরিজ, রইল তালিকা]

৩৩ বছরের জীবনে অনেক চড়াইউতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে শ্রাবন্তীকে। কম বয়সেই টলিউড পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। রাজীব-শ্রাবন্তীর ছেলের নাম ঝিনুক। রাজীবের সঙ্গে আইনি বিচ্ছেদের পর মডেল কৃষাণ ব্রজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। তারপর শ্রাবন্তীর জীবনে আসেন রোশন সিং। গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। কিন্ত সেই সম্পর্কেও তিক্ততা আসে। সোশ্যাল মিডিয়ায় আনফলো করার পর একে অন্যকে পরোক্ষে কটূক্তি করার কোনও সুযোগ ছাড়েননি শ্রাবন্তী-রোশন। অবশ্য শ্রাবন্তী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন রোশন। আবার শ্রাবন্তীর সঙ্গে থাকতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে আবার শ্রাবন্তীর জীবনে নাকি চতুর্থ পুরুষের আগমন হয়েছে। টিনসেল টাউনে জোর গুঞ্জন, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী। এতকিছুর মধ্যেও হার না মানার বার্তা দিয়েছেন অভিনেত্রী। নতুন কিছু করার স্বপ্ন যে তাঁর চোখে এখনও রয়েছে, তা নিজের এই পোস্টেই যেন বুঝিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: ‘ভক্তদের জন্য সব কিছু!’ বিরাটের সঙ্গে অনুরাগীর ক্যামেরার সামনে পোজ দিলেন অনুষ্কা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.