Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Gauri Khan Restaurant

শাহরুখ-গৌরীর রেস্তরাঁয় ‘ভেজাল খাবার’ খাওয়ানো হচ্ছে? বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ খুলল সংস্থা

রেস্তরাঁয় খাবারের মান নিয়ে কাঠগড়ায় গৌরী খান!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৪:০৯

options
link
শাহরুখ-গৌরীর রেস্তরাঁয় ‘ভেজাল খাবার’ খাওয়ানো হচ্ছে? বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ খুলল সংস্থা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রেম দিবস উপলক্ষে মুম্বইবাসীকে রাজপ্রাসাদের মতো রেস্তরাঁ উপহার দিয়েছিলেন শাহরুখপত্নী তথা খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান (Gauri Khan Restaurant)। সাধ করে নাম রেখেছেন ‘তরী’। রেস্তরাঁয় প্রবেশ করলে আভ্যন্তরীণ সাজসজ্জা দেখে মুগ্ধ হতে হয়। আর এবার খাবারের গুণগত মান নিয়ে সেই সেলিব্রিটি, রেস্তরাঁই কিনা কাঠগড়ায়! তরীতে নকল পনির পরিবেশন করার অভিযোগ তুলেছেন মুম্বইয়ের জনপ্রিয় ফুড ব্লগার সার্থক সচদেব। তার পর থেকেই নেটপাড়ায় সমালোচনার মুখে গৌরী খানের সাধের রেস্তরাঁ।

সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সার্থকের দাবি, তরীতে নকল পনির পরিবেশন করা হয়। সার্থক বরাবরই মুম্বইয়ের জনপ্রিয় সেলেব রেস্তরাঁগুলিতে ঢুঁ মেরে তাদের খাবারের মান নিয়ে রিভিউ দেন। এর আগে বিরাট কোহলি, ববি দেওল, শিল্পা শেট্টি প্রত্যেকের রেস্তরাঁতে গিয়েই পনিরের গুণগত মানের পজিটিভ রিভিউ দিয়েছিলেন। তবে গৌরীর রেস্তরাঁয় পরিবেশিত পনিরের পরীক্ষা-নীরিক্ষা করে তাঁর চক্ষু চড়ক গাছ! সার্থক সচদেব যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা গেল, তরীতে পরিবেশিত পনিরের উপর আয়োডিন ফেলে পরীক্ষা করতেই তিনি দেখেন সাদা পনির পুরো কালো হয়ে গেল। এই পরীক্ষা সাধারণত স্টার্চের উপস্থিতি শনাক্ত করতেই ব্যবহৃত হয়। আয়োডিনের সংস্পর্শ এলে পনির কালো কিংবা নীল হয়ে যায়। গৌরীর রেস্তরাঁয় দেওয়া পনিরেরও সেই হালই হয়েছিল। যা দেখে হতবাক হয়ে যান ওই ইউটিউবার। তাঁকে বলতে শোনা যায়, “শাহরুখ খানের রেস্তরাঁয় নকল পনির পরিবেশন হয়। দেখে তো আমি হতবাক হয়ে গেলাম।” তবে ওই ভিডিওতেই বাকি সেলেবদের রেস্তরাঁয় পরিবেশিত পনিরকে ভালো বলে দাবি করেছেন তিনি। কারণ তাঁর আয়োডিন পরীক্ষায় সব ক’টা রেস্তরাঁই পাশ করেছে। এই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় মারাত্মক শোরগোল। বিপাকে পড়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হয়েছে গৌরীর ‘তরী’ সংস্থা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সার্থকের ভিডিওর কমেন্ট বক্সেই প্রতিক্রিয়া দেয় ওই রেস্তরাঁর টিম। তাঁদের বক্তব্য, “আয়োডিন পরীক্ষা পনিরে স্টার্চের উপস্থিতি প্রমাণ করে, পনির নকল না আসল, সেটার সত্যতা যাচাই করে না। যেহেতু আমাদের পরিবেশিত পনিরে সোয়া-ভিত্তিক উপাদান রয়েছে, তাই পনিরের রং বদলে যাওয়া অস্বাভাবিক নয়। আমরা অতিথিদের বিশুদ্ধ পনির পরিবেশন করি। এতে কোনও ভেজাল নেই।” নয়ডার পুষ্টিবিদ কিরণ সোনিও সেই একই কথা বলেছেন, আয়োডিন টেস্ট পনির নকল কিনা, সেটা নিশ্চিত করতে পারে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sarthak Sachdeva (@sarthaksachdevva)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.