Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Subhashree Ganguly

জয় জগন্নাথ, মা হওয়ার সুখবর দিয়েই পুরী ছুটলেন শুভশ্রী, সঙ্গী কে?

প্লেনের ভিতর থেকে ছবি দিলেন শুভশ্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৩, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৩, ১৩:৫৬

options
link
জয় জগন্নাথ, মা হওয়ার সুখবর দিয়েই পুরী ছুটলেন শুভশ্রী, সঙ্গী কে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সন্ধে নাগাদই অনুরাগীদের জানিয়েছেন দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর তরফ থেকে সুখবর পেয়েই গোটা টলিপাড়া সোশ্যাল মিডিয়ার হাত ধরে শুভেচ্ছা জানালেন শুভশ্রী ও রাজকে। আর তারপরেই হবু মাম্মির ছুটি কাটানোর প্ল্যান। রাতারাতিই উড়ে গেলেন পুরীতে! আর সেই ছবি পোস্ট করতেই হইচই।

পুরী ও জগন্নাথ ধাম দুটোই খুব প্রিয় শুভশ্রী ও রাজের। মাঝে মধ্য়েই সুযোগ পেলে পুরী চলে যান তাঁরা। এমনকী, শুভশ্রীপুত্র ইউভান প্রথম হাঁটা শিখেছিল পুরীর সমুদ্র সৈকতের বালিয়াড়িতেই। আর এবার দ্বিতীয় সন্তানের জন্য আর্শীবাদ নিতেই জগন্নাথধামে উড়ে গেলেন শুভশ্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে চমক রয়েছে অনেক জায়গায়। এই ট্রিপে শুধু রাজ নয়, শুভশ্রীর সঙ্গে রয়েছে শ্রাবন্তীও! প্লেনের ভিতর থেকে ছবি দিলেন দুই নায়িকা। ছবি পোস্ট করে শুভশ্রী লিখলেন, ‘জয় জগন্নাথ’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: ধূলিসাৎ সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি, ধ্বংসস্তূপের ছবি দেখে মনখারাপ নেটিজেনদের ]

২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।

মঙ্গলবার যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লেখেন, “বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল”। এই পোস্টেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। শুভেচ্ছার বন্যা বয়ে যেতে থাকে।

[আরও পড়ুন: স্বামীকে ছাড়ছেন পোষ্যকে নয়, বিচ্ছেদ ঘোষণা করে সাফ জানালেন অভিনেত্রী কুশা কাপিলা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.