Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Suhani Bhatnagar Death

মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি

আমির খানের 'দঙ্গল' সিনেমায় ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সূত্রের খবর, দুর্ঘটনার কারণে অভিনেত্রীর পা ভেঙে গিয়েছিল। সেখানেই ফ্লুইড জমে যায়। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১৫:১৪

options
link
মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগরের (Suhani Bhatnagar)। এমনই মর্মান্তিক খবর শোনা গিয়েছে। তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুহানি।

Dangal

Advertisement

সূত্রের খবর মানলে, কিছুদিন আগে সুহানির পা ভেঙে গিয়েছিল। তার পর থেকেই শুরু হয় সমস্যা। শোনা যাচ্ছে, পায়ের জন্য কিছু ওষুধ খাচ্ছিলেন সুহানি। এর পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে তাঁর শরীরে ফ্লুইড জমে গিয়েছিল। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল সুহানিকে। সেখানেই বেশ কয়েকদিন ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র ১৯ বছরেই প্রাণ হারালেন তরুণ অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বিয়ের আগে রুপোর ট্রে হাতে সিদ্ধি বিনায়কে ছুটলেন রাকুলপ্রীত-জ্যাকি, ছেঁকে ধরল ভিড়! দেখুন ভিডিও]

আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি।  সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর খ্যাতি পান তিনি। ফতিমা সানা শেখ, জায়রা ওয়াসিম, সানিয়া মালহোত্রাদের পাশাপাশি সুহানির কাজও প্রশংসিত হয়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suhani Bhatnagar (@bhatnagarsuhani)

‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি।  এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তার পর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হল না। অভিনেত্রীর পয়াণে শোকস্তব্ধ তাঁর প্রিয়জনেরা।  

[আরও পড়ুন: প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.