Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Gadar 2 Teaser

ফের পাকিস্তানে বিধ্বংসী মেজাজে তারা সিং, এবার কোন উদ্দেশ্য? দেখুন ‘গদর ২’র টিজার

হ্যান্ড পাম্পের বদলে এবার সানির হাতে বিশাল চাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৩, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৩, ১৩:৪০

options
link
ফের পাকিস্তানে বিধ্বংসী মেজাজে তারা সিং, এবার কোন উদ্দেশ্য? দেখুন ‘গদর ২’র টিজার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিধ্বংসী মেজাজে তারা সিং। নতুন লক্ষ্য নিয়ে গিয়েছে পাক মুলুকে। হ্যান্ড পাম্পের বদলে এবার বিশাল চাকা হাতে তুলে নিয়েছে শত্রুকে উচিত শিক্ষা দিতে। ধুন্ধুমার অ্যাকশনের আভাস নিয়ে প্রকাশ্যে ‘গদর ২’র টিজার।

Gadar-2-Teaser-1

Advertisement

বাইশ বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিল ব্লকব্লাস্টার ছবি ‘গদর: এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha)। দেশপ্রেম উসকে দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল (Sunny Deol) ও আমিশা প্যাটেল। সেই সিনেমা গত সপ্তাহে আবারও সিনেমা হলে 4K প্রযুক্তি এবং ডলবি সাউন্ডে মুক্তি পেয়েছে। এবার প্রকাশ্যে এল সিক্যুয়েলের টিজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: কেন ‘আদিপুরুষ’-এর প্রচারে নেই ‘লঙ্কেশ’ সইফ? উত্তর খুঁজলেন নেটিজেনরা]

এবারও ছবির পরিচালক অনিল শর্মা। আগের ছবিতে স্ত্রী সাকিনাকে (আমিশা প্যাটেল) উদ্ধার করতে পাক মুলুকে গিয়েছিল তারা সিং। একাই লড়ে ফিরিয়ে এনেছিল নিজের সাকিনাকে। তবে এবারে ছেলে জিতে ওরফে চরণজিৎকে উদ্ধার করতে এই পাক সফর। ছবিতে আমিশাকেও দেখা যাবে সাকিনা হিসেবে। জিতে হয়েছেন পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মা।

Gadar-2-Teaser-2

প্রসঙ্গত, উৎকর্ষই ‘গদর: এক প্রেম কথা’ ছোট্ট জিতে হিসেবে কাজ করেছেন। তখন তিনি ছিলেন শিশুশিল্পী। এখন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন। ছবিতে তাঁর বিপরীতে দেখা যেতে পারে সিমরত কউরকে। এর আগে দু’টি তেলুগু ও একটি হিন্দি (সোনি) সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। আসন্ন ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘গদর: দ্য কথা কন্টিনিউজ’ (Gadar 2: The Katha Continues)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Studios (@zeestudiosofficial)

[আরও পড়ুন: পাশে পড়ে খালি মদের বোতল, বিনা পোশাকেই ছবি পোস্ট ‘মন ফাগুন’-এর পিহুর!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.