সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপনার ব্যবহারই আপনার পরিচয়’। একথা অক্ষরে অক্ষরে পালন করেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। তাই তো বিমানবন্দরে বয়স্ক ফ্যান দেখেই এগিয়ে গেলেন তাঁদের দিকে। একেবারে বাড়ির মেয়ের মতো কথা বললেন। তুললেন ছবি।

তারকাদের অনেককেই ফ্যাশনেবল পোশাকে বিমানবন্দরে দেখা যায়। শ্রদ্ধা তেমন নন। সাধারণ চুড়িদার পরেই বিমানবন্দরে গিয়েছিলেন অভিনেত্রী। পাপারাজ্জিরা ছবি তোলার জন্য ভিড় করেছিলেন। সেদিকে না তাকিয়েই এগিয়ে যাচ্ছিলেন। আচমকা পিছনে ফিরে তাকান। বোঝা যায় কেউ ডাকছিলেন অভিনেত্রীকে।
[আরও পড়ুন: প্রেম পেল পরিণতি, ‘জাস্ট ম্যারেড’ অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার]
পিছনে ফিরে তাকিয়েই শ্রদ্ধা বুঝতে পারেন কিছু বয়স্ক ফ্যান ডাকছেন তাঁকে। ফিরে যান তাঁদের কাছে। হাত ধরে একেবারে বাড়ির মেয়ের মতো কথা বলতে থাকেন। আবদার মিটিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর ধৈর্য ধরে তাঁদের কথা শোনেন আর বিমান ধরার জন্য এগিয়ে যান।
View this post on Instagram
শ্রদ্ধার এই মিষ্টি ব্যবহারেই মুগ্ধ নেটিজেনরা। কেউ লেখেন, “এই তো পরিবারের দেওয়া সুশিক্ষা”, কেউ আবার লেখেন, “সত্যিই শ্রদ্ধা খুব ভাল একজন মানুষ।” অনেকে শ্রদ্ধাকে ‘সত্যিকারের সুপারস্টার’ও বলেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা। নিজের কাজের জন্য পেয়েছিলেন প্রশংসা। আগামীতে ‘স্ত্রী ২’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।
[আরও পড়ুন: কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথা, ‘জওয়ান’-এর আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন