Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Suriya's fans

মর্মান্তিক! প্রিয় অভিনেতার জন্মদিনে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ২

কলেজ কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মৃতের বোন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৩, ১২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৩, ১২:২৫

options
link
মর্মান্তিক! প্রিয় অভিনেতার জন্মদিনে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ২ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় তারকার জন্মদিনে মর্মান্তিক পরিণতি দুই তরুণের। মুহূর্তের আনন্দ বদলে গেল শোকে। ২৩ জুলাই, রবিবার ছিল দক্ষিণী সুপারস্টার সূরিয়ার জন্মদিন। সেই উপলক্ষেই তারকার ব্যানার লাগাতে গিয়েছিলেন দুই কলেজ পড়ুয়া। আর ঠিক তখনই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল তাঁদের।

এদিন সূরিয়া তাঁর আগামী ছবি ‘কঙ্গুভা’র প্রথম ঝলক প্রকাশ্যে নিয়ে আসেন। যা দেখে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়াতেও হইচই। ওই দুই কলেজ পড়ুয়া ছিলেন সূরিয়ার অন্ধভক্ত। অন্ধ্রপ্রদেশের নরসারাওপেটের এক বেসরকরি কলেজে পড়তেন এন ভেঙ্কটেশ এবং পলুরি সাই। সেখানকার কলেজ হোস্টেলেই থাকতেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমি কি কোনও মহিলাকে বিয়ে করতে পারি না?’, কীসের ‘ইঙ্গিত’ দেন রেখা?]

রবিবার সাতসকালে প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে একটা ব্যানার টাঙাতে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হন দুই তরুণ। পুলিশের তরফে জানানো হয়েছে, একটা লোহার রডের সঙ্গে ওই পোস্টার বাঁধতে গিয়েছিলেন তাঁরা। যা কিনা বৈদ্যুতিন তারের সংস্পর্শে আসামাত্রই বিপত্তি ঘটে! অকালেই প্রাণ হারাতে হয় দুই তরুণকে। এপ্রসঙ্গে পলুরি সাইয়ের বোন অনন্যা কলেজ কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

ভাইয়ের মৃত্যুর শোকপ্রকাশ করে তিনি জানান, হোস্টেলে থাকা ছাত্রদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। তবে তারা ব্যর্থ। আমার ভাইয়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। সূরিয়ার তরফ থেকে যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কোনওরকম শোকবার্তা প্রকাশ্যে আসেনি।

[আরও পড়ুন: ‘বেবি রানাউত আসছে…’, শাড়ি-গয়নায় সেজে সুখবর দিলেন কঙ্গনা! শুভেচ্ছা অনুপম খেরের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.