Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ধুনুচি হাতে ঢাকের তালে কোমর দোলালেন সুস্মিতা সেন, দেখুন সেই ভিডিও

মেয়েকে সঙ্গে নিয়ে শারদোৎসবে শামিল সস্ত্রীক বিগ বি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০১৮, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০১৮, ২১:২৪

options
link
ধুনুচি হাতে ঢাকের তালে কোমর দোলালেন সুস্মিতা সেন, দেখুন সেই ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর সঙ্গে ধুনুচি নাচের যেন একটা অদ্ভুত যোগ রয়েছে৷ মুম্বইয়েও ধরা পড়ল সেই একই ছবি৷ অষ্টমীতে দুর্গার আরাধনায় ব্রতী তারকা থেকে সাধারণ মানুষ সকলেই। অঞ্জলির পর ধুনুচি নাচে সামিল হলেন সুস্মিতা সেন৷ সঙ্গে দেখা গেল মেয়ে রেনে ও আলিসাকেও৷ লালপাড় শাড়িতে একেবারে বাঙালি নারী রূপে ধরা দিয়েছিলেন সুস্মিতা৷

[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]

[থিমের হাওয়া ‘মুখার্জিদের পুজো’তেও, বাহুবলীজ্বরে কাবু কাজল-রানিরা]

মুম্বইয়ের খারেতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনকে একসঙ্গে দেখা গেল মা দুর্গার আর্শীবাদ নিতে। শুধু এরাই নন, মল্লিকা শেরাওয়াতকেও দেখা গেল দুর্গাপুজোর প্যান্ডেলে।

কাজল, প্রীতি জিন্টাও টুইটারে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[পুজোর আনন্দে মাতোয়ারা শহর, ফেস্টিভ মুডে কনসাল জেনারেলরা]

অভিনেতা অনুষ্কা পুরী ও মালখান সিংকেও দেখা গেল নবরাত্রির অনুষ্ঠানে আনন্দে মাততে। কমেডি সার্কাসের মুবীন সওদাগর, করিশ্মা শর্মা এবং সিদ্ধার্থ সাগরও উপস্থিত ছিলেন সেখানে। ইন্ডিয়ান আইডলের সলমন আলি ও নীতিন কুমার গান গেয়ে সম্মান জানালেন দেশের সেনা ও পুলিশ কর্মীদের।

[OMG! বিয়েতে ‘জামাইবাবু’ নিকের কাছে এত কোটি টাকা চাইলেন পরিণীতি!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.