Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Swastika Mukherjee

দেখতে বাজে লাগছে বলে কটাক্ষ নেটিজেনের, টুইটে মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা

কী বললেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২০, ২৩:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২০, ২৩:০১

options
link
দেখতে বাজে লাগছে বলে কটাক্ষ নেটিজেনের, টুইটে মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠোঁট কাটা মহিলা। মুখের উপর সপাটে জবাব দিয়ে দেন। পাশ থেকে অনেকেই বাঁকা চোখে দেখেন বটে কিন্তু তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার জবাব দেন একদম নিজস্ব মেজাজে। সেই ধারা বজায় রাখলেন সাম্প্রতিক টুইটে।

[আরও পড়ুন: প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে সুশান্তের WhatsApp চ্যাট ভাইরাল!]

নিজের লুক নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তেমনই এক ছবি সোমবার টুইটারে আপলোড করেছিলেন স্বস্তিকা। ছবিতে নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, “ওড়ার জন্য আমার ডানা প্রয়োজন নেই। আমার এই অসজ্জিত মাথাই যথেষ্ট।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: ফের ত্রাতার ভূমিকায় দেব, এবার বিমা সংস্থার হাতে প্রতারিত মহিলার পাশে দাঁড়ালেন অভিনেতা]

এর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পালা শুরু হয়ে যায়। কেউ লেখেন, “তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?”, কেউ আবার লেখেন “তোমার হেয়ারস্টাইল ভাল লেগেছে কিন্তু তোমাকে দেখতে ভাল লাগছে না। জানি না কেন হয়তো কোনও মেকআপ বা কোনও ফিল্টার নেই বলে”। জবাব দিতে দেরি করেননি স্বস্তিকা। একটি টুইট শেয়ার করে লেখেন, “খারাপটাই এখন চলছে।  চিয়ার্স টু লুকিং ব্যাড।”

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

সারমেয়র উপর অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন স্বস্তিকা। এক সারমেয় ব্যবসায়ীর কুকীর্তির ভিডিও টুইটে শেয়ার করেছিলেন মানেকা গান্ধী। সেই টুইট শেয়ার করে তীব্র সমালোচনা করেন স্বস্তিকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.