Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
স্বস্তিকা

‘জয় শ্রী রাম’ টুইট করলেন স্বস্তিকা, বিজেপিতে যাচ্ছেন নাকি? খোঁচা নেটিজেনদের

বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২০, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২০, ১৯:৩৬

options
link
‘জয় শ্রী রাম’ টুইট করলেন স্বস্তিকা, বিজেপিতে যাচ্ছেন নাকি? খোঁচা নেটিজেনদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর ডিসেম্বর মাসের কথা। ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ‘রাম’ধাক্কা খেল বিজেপি, তখন কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট ভাষায় তীব্র কটাক্ষ করে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছিলেন, “আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা… জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন!” যে মন্তব্যের পর অভিনেত্রীকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। আর তার মাস কয়েক ঘুরতে না ঘুরতেই এ কী মন্তব্য করলেন টলিউড অভিনেত্রী! টুইট করেছেন ‘রাম’-নাম করে! এবারেও নজর এড়ায়নি নেটিজেনদের। ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলা পোস্ট শেয়ার করে প্রশ্ন তুলেছেন যে, “তাহলে কি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবার বিজেপিতে যোগ দিচ্ছেন?”

বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো উপলক্ষে সারাদিনই সরগরম ছিল নেটদুনিয়া। তার মাঝেই স্বস্তিকা মুখোপাধ্যায় টুইট করে লিখলেন, “জয় শ্রী রাম!” এই টুইট আদতেও নেতিবাচক না ইতিবাচক, তা ঠাহর করা কিন্তু দায়। তবে অভিনেত্রীর এই টুইটে যে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আপাতত তুঙ্গে, তা টুইটের কমেন্ট সেকশনের মন্তব্য দেখলেই বোঝা যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কথা রাখলেন সোনু সুদ, জলপাইগুড়ির দুস্থ বোনকে বাড়ি বানানোর টাকা পাঠালেন]

কারণ? খানিক খোলসা করেই বলা যাক তাহলে। আসলে এই মুহূর্তে একুশের বিধানসভা নির্বাচন যে বঙ্গবিজেপির কাছে পাখির চোখ, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। গতবছর লোকসভা নির্বাচনের পরই একঝাঁক টলিউড তারকা দলে দলে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। সূত্রের খবর বলছে, আগামী বিধানসভা ভোটেও তারকা প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে গেরুয়া শিবির। আর তার মাঝেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই টুইট যেন যজ্ঞে ঘৃতাহূতির মতো! তার রেশ ধরে স্বাভাবিকবশতই নেটজনতারা জল্পনা শুরু করে দিয়েছেন যে স্বস্তিকা বোধহয় এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। যদিও অভিনেত্রীর দিক থেকে এরকম কোনও খবরই নেই। কিন্তু “জয় শ্রী রাম!” টুইট কিন্তু জল্পনা আরও বাড়াচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘দল আর আমিই ছিলাম বাবার প্রায়োরিটি’, শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোকস্তব্ধ মেয়ে উষসী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.