Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিকিনি পরে ছবি কেন, সমালোচকদের কী জবাব দিলেন তাপসি?

একা এই দক্ষিণী অভিনেত্রী নন, স্বল্প পোশাকের জন্য আর কে কে আক্রমণের শিকার হয়েছেন দেখুন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৭:২৭

options
link
বিকিনি পরে ছবি কেন, সমালোচকদের কী জবাব দিলেন তাপসি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় মুখ হলেও বলিউডেও তাঁর কাজ ব্যাপক প্রশংসিত হয়েছে। সেই তাপসি পান্নুকেই এবার দেখা যাবে ডেভিড ধাওয়ানের ‘জুড়ুয়া ২’-তে। বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে রয়েছেন তিনিও। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইটে সেই সিনেমারই একটি দৃশ্যের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। আর তারপর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন


কেউ কেউ তাঁকে লেখেন, ‘তোমার মতো রোগা, স্কিনি মেয়েদের জন্য বিকিনি নয়।’ কেউ আবার আরও এক কদম এগিয়ে লেখেন, ‘এই সব ছবি আপলোড না করে পর্ন মুভিতে কাজের খোঁজ’ করো।’ মাইক্রো ব্লগিং সাইটে এখন যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সেলেবদের গালিগালাজ করাটা। গঠনমূলক সমালোচনা নয়, এই জাতীয় মন্তব্যে অভিনেত্রী বা সেলেবদের নিশানা করা হয় তাঁদের পোশাকের দৈর্ঘ্যের ভিত্তিতে। ব্যক্তিক্রম হল না তাপসির বেলাও। কেন তিনি একজন মহিলা হয়ে স্বল্প পোশাকে ছবি পোস্ট করেছেন, এই অভিযোগে টুইটারে সরব হল নীতি পুলিশরা।


অবশ্য সেই সব মন্তব্য যে তিনি গায়েই মাখেন না, সে কথা ফের একবার স্পষ্ট করে দিলেন তাপসি। একজন তাঁকে লেখেন, ‘পয়সার অভাব পড়েছে?’ এরপরই মেজাজ হারিয়ে রিপ্লাই করে ফেলেন পান্নু। টুইটারে আর এক নীতি পুলিশ তাঁর ছবিতে মন্তব্য করেন, ‘এরকম বিকিনি পরা ছবি দেখলে তোমার দাদা বা ভাই কী বলত?’ তাপসী পালটা লেখেন, ‘দাদা তো এখন নেই, তবে আপাতত বোনের উত্তরে চলবে আপনার?’

%%SP_PROTECT_2%%


সেলেবদের প্রতি এধরনের কুরুচিপূর্ণ আচরণ বা মন্তব্য এই প্রথম নয়। কয়েকদিন আগেই কৃতি শ্যাননকেও এরকম আক্রমণ সহ্য করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করায় অভিনেত্রী ফাতিমা শেখকেও এধরনের মন্তব্য শুনতে হয়। পবিত্র রমজান মাসে তিনি কেন স্বল্প পোশাকে ছবি পোস্ট করছেন, এই অভিযোগে সরব হয় কয়েকজন অতি-উৎসাহী।

আন্তর্জাতিক যোগা দিবসে ইনস্টাগ্রামে অন্তর্বাস পরে ছবি পোস্ট করে হেনস্তার শিকার হন আনেরি ভজনি।

%%SP_PROTECT_5%%

তবে কোনও কোনও ক্ষেত্রে অভিনেত্রীরাও পালটা দিতে কসুর করেন না। তাঁর একটি ছবির নিচে সেক্সিস্ট মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠে কাপুর-কন্যা সোনম লেখেন, ‘আমার শরীর নিয়ে আমি গর্বিত।’


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে খাটো পোশাকে বসেছেন বলে হেনস্তা করা হয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও

%%SP_PROTECT_7%%

Legs for days…. #itsthegenes with @madhuchopra nights out in #Berlin #beingbaywatch

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.