সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবাব পুত্তুর বলে কথা! জন্ম নেওয়া মাত্রই খবরের শিরোনামে। মঙ্গলবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলের জন্ম হওয়ার পরই বিজ্ঞপ্তি জারি করে যৌথভাবে ছেলের নাম ঘোষণা করেছিলেন সইফ-করিনা। তৈমুর আলি খান পতৌদি। নাম নিয়ে শোরগোল পড়ে যায় মিডিয়ায়। শুরু হয়ে যায় ভাল-মন্দের চুলচেরা বিশ্লেষণ।
সেই আগুনে আঁচ একটু কমতে না কমতেই রাতে শুরু নয়া বিতর্ক। এবারে জল্পনা শুরু হয় ফাঁস হওয়া এই ছবিটি নিয়ে। যাতে মনে হচ্ছে যেন সদ্যোজাত তৈমুরকে নিয়ে হাসাপাতালের বেডে শুয়ে আছেন করিনা।
কিন্তু নেট দুনিয়ায় বিস্তর জল্পনা-কল্পনা-শুভেচ্ছার বন্যা বয়ে যাওয়ার পর করিনার পিআর জনৈক এক সংবাদ মাধ্যমকে জানান ছবিটি নকল। আসল তৈমুরের ছবি কবে আসবে, সেই উত্তর ভবিষ্যতেই মিলবে। তার আগে একবার দেখে নিন নবাব পুত্তুরের থাকার এই রাজকীয় স্থানগুলি।


সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন