Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সোনাক্ষী সিনহা

রামায়ণে অজ্ঞ! সোনাক্ষীকে ‘ধন পশু’ বলে কটাক্ষ উত্তরপ্রদেশের মন্ত্রীর

ঘটনার সূত্রপাত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:৪৪

options
link
রামায়ণে অজ্ঞ! সোনাক্ষীকে ‘ধন পশু’ বলে কটাক্ষ উত্তরপ্রদেশের মন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটিদের সাধারণ জ্ঞান নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। একসময়ে রাষ্ট্রপতির নাম ভুল বলায় আলিয়া ভাট নেটদুনিয়ায় ট্রোলড হতে হয়েছিল মহেশকন্যাকে। শুনতে হয়েছিল অনেক কটাক্ষও। সম্প্রতি সেই তালিকার নবতম সংযোজন সোনাক্ষী সিনহা। কারণ, রামায়ণ সম্পর্কে বিন্দুবিসর্গও জ্ঞান নেই অভিনেত্রীর। ব্যস আর যায় কোথায়! নেটদুনিয়ায় এখন জোর চর্চা ‘এরা নাকি সেলিব্রিটি!’ নেটিজেনদের কটাক্ষ তো শুনতে হচ্ছেই সোনাক্ষীকে উপরন্তু যোগী আদিত্যনাথের রাজ্যের মন্ত্রীও ছাড়লেন না তাঁকে একহাত নিতে।

[আরও পড়ুন: ‘আপনি ধর্মান্ধ, আপনার ধর্ম বাম-বাদ’, উর্মিমালা বসুকে তোপ বাবুলের ]

রামায়ণ-মহাভারত সম্পর্কে জ্ঞান নেই! কী সব্বনাশ! গোছের ব্যাপারই ছিল খানিক। উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল বারলা এবার ‘ধন পশু’ বলে বিঁধলেন অভিনেত্রীকে। যোগীর রাজ্যের লেবার ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান তাঁকে কটাক্ষ করে বলেন, “সোনাক্ষীর মতো ব্যক্তিদের পড়াশোনা করার সময় কোথায়! তাঁরা শুধু টাকা রোজগারে আগ্রহী। আধুনিক সময়ে সবাই টাকার পিছনে ছুটছে। এঁরা শুধুই টাকা রোজগার করতে চায়। এবং সেই অর্থ নিজেদের জন্যে খরচ করে। দেশের ইতিহাস বা ঈশ্বর সম্পর্কে কোনও ধারনা নেই। জানার সময় কোথায় এঁদের! এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বিগ বস’-এর প্রচারে গিয়ে রানাঘাটের রানুকে পরামর্শ দিলেন সলমন!]

ঘটনার সূত্রপাত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে। অমিতাভ বচ্চন সঞ্চালিত এই জনপ্রিয় গেম শোয়ের হটসিটে এর আগেও অনেক তারকারা বসেছেন। মাঝেমধ্যেই ছবির প্রোমোশনে কিংবা টিআরপি বাড়ানোর খাতিরে সেলেবদের দেখা যায় এসব মঞ্চে। সোনাক্ষী সিনহাও সেভাবেই নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। তবে সেখানে গিয়েই বিপাকে পড়েন তিনি। অনুষ্ঠানে সোনাক্ষীকে জিজ্ঞেস করা হয়, “রামায়ণ অনুযায়ী হনুমান কার জন্য সঞ্জীবনী এনেছিলেন?” অপশন ছিল চারটি। সুগ্রীব, লক্ষ্ণণ, সীতা ও রাম। এই সাধারণ প্রশ্নটার জন্যও লাইফলাইন নিতে হয় সোনাক্ষীকে। শুধু তাই নয়। উপস্থিত দর্শকদের সাধারণ জ্ঞানের উপরও বোধহয় ভরসা ছিল না তাঁর। তিনি হয়তো ভেবেছিলেন তিনি যখন জানেন না, অন্যরাও হয়তো জানবেন না। তাই সরাসরি বিশেষজ্ঞদের মতামত জানতে চান সোনাক্ষী। এরপর থেকেই নেটদুনিয়ার খোরাক হয়ে ওঠেন অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.