Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Urvashi Rautela

সত্যিই কি ঋষভকে ভালোবাসেন? মুখ খুললেন উর্বশী

২০১৮ সালের কোনও এক সময়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ-উর্বশী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১৪:২৮

options
link
সত্যিই কি ঋষভকে ভালোবাসেন? মুখ খুললেন উর্বশী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জুড়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন। তবে এই নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি ঋষভ বা উর্বশী। এমনকী, রটে গিয়েছিল উর্বশী নাকি ঋষভকেই বিয়ে করবেন! সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে উর্বশী স্পষ্ট জানালেন, ‘ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই রাখতে চাই!’

উর্বশী এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ”আমার সঙ্গে ঋষভের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে। ভুয়ো খবরও রটেছে। আজকে সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই। আমি ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত রাখতে চাই। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য আমার কেরিয়ার। এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে। আর সেই কারণেই আজকে স্পষ্ট করলাম। যেদিন আমার প্রেম, বিয়ে নিয়ে বলার মতো কোনও কিছু থাকবে, আমি নিজে জানাব।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA (@urvashirautela)

শোনা যায়, ২০১৮ সালের কোনও সময়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ-উর্বশী। কিন্তু বেশিদিন টেকেনি এই সম্পর্ক। তার এতদিন পরেও কেন নাম না করে ঋষভের প্রতি বার্তা দিচ্ছেন উর্বশী, তা নিয়ে সন্দিহান নেটিজেনরা।  আগামি দিনে কোনদিকে মোড় নেয় ঋষভ-উর্বশীর এহেন সম্পর্কের রসায়ন, সেই নিয়ে বেশ আগ্রহী নেটিজেনরা।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.