Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

আমার দুগ্গা: অচেনা বাড়ির পুজোয় ঘরের ছেলে সেজে ঢুকে পড়তাম

ছোটবেলার পুজো নিয়ে কী বললেন ঋত্বিক? দেখুন ভিডিওটিতে -

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৫:৩১

options
link
আমার দুগ্গা: অচেনা বাড়ির পুজোয় ঘরের ছেলে সেজে ঢুকে পড়তাম zoom

নতুন জামার গন্ধ। পুজোসংখ্যার পাতায় নয়া অভিযান। শরতের নীল-সাদা মেঘের ভেলায় পুজোর ছুটির চিঠি। ছোটবেলার পুজোর গায়ে এরকমই মিঠে স্মৃতির পরত। নস্ট্যালজিয়ার ঝাঁপি খুললেন ঋত্বিক চক্রবর্তী

আমি মফস্বলের ছেলে৷ বাড়ি বারাকপুরে৷ কলকাতা থেকে অনেকটাই দূরে৷ ছোট শহরের পুজো যেরকম হয়, আমাদের ওখানে পুজোটা সেরকমই ছিল৷ আর পুজোর সময় আমাদের বাড়ির একটা রীতি ছিল, বেড়াতে যাওয়া৷ মেরেকেটে সপ্তমী পর্যন্ত থাকতাম, তারপর ঘুরতে চলে যেতাম৷ ছোটবেলায় বাড়ির সকলের সঙ্গেই বেরিয়ে পড়তাম৷ একটু বড় হতে বন্ধুদের সঙ্গে বেরনো শুরু হল৷ এখন বিয়ে হয়েছে, বউকে নিয়ে বেরবো৷ এবারেও যাচ্ছি৷ মানে পুজোতে বেড়াতে যাওয়াটা মাস্ট৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমার দুগ্গা: হজমি গুলি কেনা আর বন্দুক ফাটানো ছিল মাস্ট ]

তবে সপ্তমী পর্যন্ত ওই যে ঘোরা, তখন কলকাতায় খুব একটা আসা হত না৷ মানে কলকাতার পুজো দেখিনি তেমন৷ মফস্বলের পুজো খেয়াল করলে দেখা যাবে, ওখানকার পুজো, প্যাণ্ডেলে একটু অন্যরকম৷ বারাকপুরের ওপারটা হুগলি৷ আমরা নদী পার হয়ে চলে যেতাম ওপারে৷ শ্রীরামপুর, রিষড়া এগুলো প্রচুর পুরনো জায়গা৷ সেখানে বাড়িতে পুজো হত৷ তো আমরা সকাল সকাল ওই বাড়িগুলোয় ঢুঁ মারতাম৷ একদম অচেনা বাড়ি৷ কাউকে চিনি না৷ সুবেশ পুরুষ-মহিলারা সব যে যার কাজে ব্যস্ত৷ তাদের মধ্যে আমরা এমন ভাব করে ঘুরে বেড়াতাম যেন বাড়িরই ছেলে৷ আমাদের সমবয়সীরা মেয়েরাও থাকত৷ তো আমরা বাড়ির ছেলে সেজেই ঘোরাঘুরি করতাম৷ অত ব্যস্ততা, কেউ তেমন বুঝতেও পারত না৷ মোটামুটি সপ্তমী পর্যন্ত যতরকম দুষ্টুমি আছে করে, তারপর কাট৷ বেড়াতে বেরিয়ে পড়তাম৷ এই যে পুজোয় বেরিয়ে যাই, অনেকেই জিজ্ঞেস করেন, কলকাতাকে বা বাংলাকে মিস করি কি না? কেননা এই সময় সকলে বাইরে থেকে বাড়ি ফেরেন৷ আর আমি বাড়ি ছেড়ে বেরই৷ একবারে যে মিস করি না, তা বললে ভুল বলা হবে৷ তবে পুজোয় ভীষণ মাইক বাজে৷ এই মাইক বাজা আমার আবার একদম ভাল লাগে না৷ তাই বেরিয়ে পড়ি৷ পুজো মানেই আমার কাছে একটা লম্বা ছুটি৷

আমার দুগ্গা: ছোটবেলার পুজো মানেই ভিড় করে আসা ম্যাডক্সের স্মৃতি ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.