Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Yash Dasgupta

দিব্যা খোসলার সঙ্গে জুটি বেঁধে বলিউডে যশ দাশগুপ্ত, প্রকাশ্যে ‘ইয়ারিয়া টু’র টিজার

কবে মুক্তি পাবে এই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১৫:৪০

options
link
দিব্যা খোসলার সঙ্গে জুটি বেঁধে বলিউডে যশ দাশগুপ্ত, প্রকাশ্যে ‘ইয়ারিয়া টু’র টিজার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত যে বলিউডে পাড়ি দিয়েছেন, সে খবর আগেই ছিল। বলিউড অভিনেত্রী দিব্যা খোসলার বিপরীতে যে তাঁকে দেখা যাবে তাও জানা গিয়েছিল। আর এবার সামনে এল ছবির টিজার। অ্যানিমেশন দিয়ে তৈরি এই ছবির টিজারে দেখা মিলল যশ দাশগুপ্তর (Yash Dasgupta) নাম। ‘ইয়ারিয়া’ টু ছবিতেই দিব্যা খোসলা কুমারের বিপরীতে দেখা যাবে বাংলার যশকে। তবে শুধুই যশ নয়, এই ছবিতে রয়েছেন, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও।

টিজার দেখেই বোঝা যাচ্ছে, ‘ইয়ারিয়া’ ছবির মতোই, ইয়ারিয়া টু-ও রোম্যান্টিক ছবি হতে চলেছে। এই ছবি যে নানা শহরের গল্প বলবে, তাঁর ইঙ্গিতও রয়েছে। সব মিলিয়ে টের পাওয়া যাচ্ছে, টলিউডের পর এবার বলিউডেও বড় ব্রেক পেতে চলেছেন যশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শুধুই সৌজন্য সাক্ষাৎ, অনুরাগীদের জন্য পাঁচতারা হোটেলের রুম বুক করলেন শাহরুখ! ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

কিছু মাস আগে ইদে মুক্তিপ্রাপ্ত একটি মিউজিক ভিডিও-তে যশ-নুসরত, যথেষ্ট নজর কেড়েছেন। তারপরেই শোনা যাচ্ছিল যশের (Yash Dasgupta) হিন্দি ছবিতে যুক্ত হওয়ার খবর। প্রসঙ্গত, ‘গ‌্যাংস্টার’, ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’ যশের উল্লেখযোগ‌্য ছবি। তাঁর এই সিনেমা সফরের মাঝে গতবছর তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তখন অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে, ফিল্ম এবং রাজনীতি তিনি কীভাবে ব‌্যালান্স করেন। তবে যশ অভিনয় জারি রেখেছেন। এবার দেখার বলিউডের খাতায় নাম লেখানোর পর তাঁর ফিল্ম কেরিয়ার কোন দিকে মোড় নেয়। ২০২৩ সালের ১২ মে মুক্তি পাবে ছবিটি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

[আরও পড়ুন: আগামী বছরই বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার! বলিউডের কারও নিমন্ত্রণ নেই?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.