সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোট ৩৬৬টি সিনেমার মধ্যে জায়গা করে নিল এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি৷ এবারের অস্কার পুরস্কারের জন্য মনোনীত সিনেমাগুলির মধ্যে প্রাথমিকভাবে জায়গা পেয়েছে ভারতীয় একদিনের দলের অধিনায়কের এই বায়োপিক৷ সঙ্গে অবশ্য সরবজিত্ সিনেমাটিও এবার অস্কারের জন্য মনোনীত হয়েছে৷
দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রতি বছর এই তালিকা প্রকাশ করে৷ নিয়ম অনুযায়ী, অস্কারের জন্য মনোনীত হতে নির্দিষ্ট সিনেমাটি লস এঞ্জেলসের কোনও বাণিজ্যিক হলে বছরে অন্তত সাতদিনের জন্য দেখানো হতে হবে৷ এবং সিনেমা ৪০ মিনিটের বেশি সময়ের হতে হবে৷ সব ক’টি শর্তপূরণ করে সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা এবার বিদেশের পথে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন