সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের অন্যতম সফল প্রযোজক৷ সেই তিনি কিনা এর ওর কাছে টাকা চেয়ে বেড়াচ্ছেন! তাও মাত্র হাজার দশেক টাকা! বনি কাপুরের থেকে এরকম মেসেজ পেয়ে হকচকিয়ে গিয়েছেন অনেকেই৷ তবে কি তাঁর অবস্থা এতটাই খারাপ যে এর ওর থেকে তাঁকে টাকা চাইতে হচ্ছে?
প্রিয়াঙ্কাও পারেননি, ভারতীয় অভিনেত্রী হিসেবে সেই কৃতিত্ব অর্জন অনুষ্কার
বলিউডের রাজকীয় লাইফস্টাইলে অনেকেরই আর্থিক অবস্থা খারাপ হয়৷ এমন নমুনা বিরল নয়৷ কিন্তু কাপুর পরিবারের অন্যতম সফল ব্যক্তির এমন দৈন্যদশা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি৷ বিশেষত যাঁর স্ত্রী শ্রীদেবী, তাঁর পরিবারের এরকম অবস্থা কী করে হতে পারে? কন্যা জাহ্নবী ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়৷ সেই বনি কাপুরের কী এমন অবস্থা হল যে, এর ওর কাছে টাকা চাইতে হচ্ছে! জানা যাচ্ছে, এক ব্যক্তির কাছে কিছু টাকা চান বনি কাপুর৷ এমনকী পেটিএমেও সে টাকা পাঠিয়ে দিতে বলেন৷ যে অঙ্কের টাকা তিনি চেয়েছেন তাও বেশ সামান্য৷ এই অঙ্কের টাকা বনি কাপুর চাইতে পারেন ভেবেই অবাক হয়েছিলেন ওই ব্যক্তি৷


তারপরই খোঁজ পড়ে পুরো ঘটনার৷ দেখা যায়, বনি কাপুরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছেন অন্য কেউ৷ তিনিই একে ওকে মেসেজ করে টাকা চেয়ে পাঠাচ্ছেন৷ যদিও ওই ব্যক্তি টাকা দেননি৷ কিন্তু পুরো বিষয়টি জানানো হয়েছে বনি কাপুরকে৷ যদিও তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
রেস্তরাঁ কর্মীর কাছে ‘সেক্স’ চেয়ে বসলেন রিয়া!
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন