সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে হাসি-খুশি, দুষ্টু-মিষ্টি চাহনি এমিলিয়া ক্লার্ক-এর৷ কিন্তু, ক্যামেরার সামনে দাঁড়ালেই তিনি দুর্ধর্ষ ‘মাদার অফ ড্রাগন’৷ খ্যাতি হলিউড টিভি-সিরিজ ‘গেম অফ থ্রোন’-এর সৌজন্যে হলেও মার্কিন মুলুকের চারদিকে ক্রমাগত বাড়ছে এমিলিয়ার সৌন্দর্যের কদর৷ সম্প্রতি এক হট ফটোশুট সেরেছিলেন এমিলিয়া৷ যার ছবি প্রকাশ হতে না হতেই শোরগোল পড়ে গিয়েছে হলিউডের অন্দর মহলে৷

এমনকী ‘গেম অফ থ্রোন’-এর সাম্প্রতিক এপিসোডে এমিলিয়ার নগ্ন দৃশ্যও সংবাদের শিরোনামে৷ দৃশ্যটি চরিত্রের খাতিরেই করেছিলেন বলে জানিয়েছেন এমিলিয়া৷ অবশ্য ক্যামেরার সামনে নগ্ন হতে তাঁর একটু ‘ভদকা’র প্রয়োজন হয় বলেই জানিয়েছেন আঠাশ বছরের অভিনেত্রী৷

বেড়ে চলা এই জনপ্রিয়তাই তাঁকে এনে দিয়েছে সেরার শিরোপা৷ ২০১৬-র জীবিত সুন্দরীদের মধ্যে ‘সেক্সিয়েস্ট মহিলা’-র তকমা পেয়েছেন এমিলিয়া ক্লার্ক৷ আমেরিকার প্রখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘এস্কয়ার’-এর তরফে এই শিরোপা দেওয়া হয়েছে তাঁকে৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন