Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Debesh Chatterjee

অ্যাকাডেমির AC বিকল, প্রতিবাদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের

ফেসবুকে জানালেন নিজের এই সিদ্ধান্তের কথা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৩, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৩, ১৫:৫৭

options
link
অ্যাকাডেমির AC বিকল, প্রতিবাদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে হাসফাঁস অবস্থা। এমন অবস্থায় অ্যাকাডেমি ফাইন আটর্সের শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রটি হয়ে যায় বিকল। গরমের চোটে অসুস্থ হয়ে পড়েন একাধিক দর্শক। ঘটনার প্রতিবাদে আগামী ৫ মে-র নাটকের অভিনয় স্থগিত রাখলেন নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়।

AC didnt function in academy of fine arts theatre artist showed anger in Facebook| Sangbad Pratidin

Advertisement

গত ১৪ এপ্রিল নাট্যোৎসবের প্রথম দিনে ‘মনিকর্ণিকায় মণিকা’র শো চলাকালীন এই ঘটনা ঘটে। যার পরেই সমাজমাধ্যমকে হাতিয়ার করে ক্ষোভ উগরে দিতে থাকেন নাট্যকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় দেবেশ চট্টোপাধ্যায় লেখেন, “অবিলম্বে একাদেমি অফ ফাইন আর্টস বন্ধ করা উচিত। অভিনয় চলাকালীন ন’জন দর্শক অসুস্থ হয়ে পড়েছিলেন। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র দীর্ঘদিন কাজ করছে না।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: গন্ডগোলে ভরা গ্যাংটক, রহস্য সমাধানে পরমব্রত, দেখুন ‘সাবাশ ফেলুদা’র টিজার]

ওই দিন অ্যাকাডেমিতে যে নাট্যোৎসব চলছিল তাঁর কর্ণাধার বিলু দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমনকী অ্যাকাডেমি বন্ধ করারও ডাক দেন। এমন পরিস্থিতিই রবিবার নাটকের অভিনয় স্থগিত রাখার কথা জানান।

প্রখ্যাত নাট্যশিল্পী ফেসবুকে লেখেন, “একাডেমি-তে আগামী ৫ মে-র ‘হয়বদন’ নাট্যের অভিনয় স্থগিত করা হল। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কাজ করলে আবার আমরা একাডেমি-তে অভিনয় করব।”

[আরও পড়ুন: বিক্রমের সুরে বাংলা গানে ফিরলেন শান, নববর্ষের উপহার ‘তোমার চোখের নেশায়’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.