Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রাজ কাপুরের ‘সঙ্গম’-এ যাত্রা শেষ রিগাল সিনেমা হলের

মাল্টিপ্লেক্স হয়ে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী হলটি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯, ১৯:২৬

options
link
রাজ কাপুরের ‘সঙ্গম’-এ যাত্রা শেষ রিগাল সিনেমা হলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখানেই একসময় মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন পৃথ্বীরাজ কাপুর৷ জন্ম হয়েছে অনবদ্য সব নাট্যমুহূর্তের৷ সিনেমার প্রিমিয়ারের জন্য রাজ কাপুরের প্রথম পছন্দ ছিল এ সিনেমা হলই৷ এতদিনে যবনিকা পড়তে চলেছে সেই ঐত্যিহ্যের যাত্রাপথে৷ রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ আর ‘সঙ্গম’ সিনেমার প্রদর্শনেই বন্ধ হবে দিল্লির ঐতিহ্যবাহী রিগাল সিনেমা হল৷

কেরিয়ার বনাম সংসার, কোনদিকে পাল্লা ভারী প্রসেনজিতের? ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় আট দশক ধরে রমরমিয়ে চলেছে কনট প্লেসের এই সিনেমা হল৷ একদিন যে বোর্ডে শোভা পেত রাজ কাপুরের সিনেমার পোস্টার আজ সেখানে অনুষ্কা শর্মার ‘ফিল্লৌরি’৷ তবে আগামিকাল থেকে আর কোনও পোস্টারই থাকবে না৷ বন্ধ হতে চলেছে হলটি৷ তবে দর্শকদের অনুরোধে হলে প্রদর্শিত শেষ দুটি সিনেমা হবে রাজ কাপুরেরই৷ প্রথমে মেরা নাম জোকার, পরে নাইট শোয়ে সঙ্গম-এর প্রদর্শন দিয়েই এ যাত্রা থমকাচ্ছে রিগাল৷

সৌন্দর্য-গ্ল্যামারের রোশনাই ছড়িয়ে ভারত সেরার দৌড়ে এই সুন্দরীরা ]

জানা যাচ্ছে, মাল্টিপ্লেক্স হয়ে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী হলটি৷ তবে কর্তৃপক্ষের কথায় এখনও তা আলোচনার পর্যায়েই আছে৷ হলের রেনোভেশনের জন্য বছরখানেক সময় লাগবে৷ ফলে পুরনো হল আর কোনওভাবেই থাকছে না৷ তবে দর্শকদের বিনোদনের সব উপায় নিয়েই যে রিগাল ফিরবে, এমনটাই আশ্বাস কর্তৃপক্ষের৷

এই কারণেই ‘বেগম জান’ বিদ্যাকে বয়কট করছে পাকিস্তান! ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.