Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Samaresh Majumdar passed away

সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার

বয়স হয়েছিল ৭৯ বছর। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৩, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৩, ১৭:৪১

options
link
সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার zoom

ক্ষীরোদ ভট্টাচার্য: প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। বেশ কিছু দিন ধরেই সিওপিডির (COPD) সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৫টা ৪৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর। অনিমেষ চতুষ্ক সমরেশ রচিত চারটি অবিস্মরণীয় উপন্যাস। উপন্যাসগুলি হল ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ এবং ‘মৌষলকাল’। কালবেলা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক গৌতম ঘোষ। সাহিত্যকৃতির জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার-সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। প্রখ্যাত সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

শ্বাসকষ্টের অসুস্থতা নিয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন সমরেশ। ডা. সঞ্জয় ভৌমিকের চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভরতি করা হয় তাঁকে। বার্ধক্যজনিত একাধিক সমস্যা ছিল। হাসপাতালে ঘুমের মধ্যেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছিল। ভেন্টিলেশনে দেওয়া হলেও শেষরক্ষা আর হল না। প্রয়াত হলেন সাত ও আটের দশকের বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মুখ সমরেশ মজুমদার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড: কেন্দ্র ও DGCA-কে গাইডলাইন তৈরি নিয়ে ‘সুপ্রিম’ নোটিস]

১৯৪৪ সালে জন্ম সমরেশ মজুমদারের। শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটায়। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র ছিলেন। কলকাতায় স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক হন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন। শিক্ষা সূত্রেই শহর কলকাতার সঙ্গে পরিচয়। শুরুতে ছোটগল্প লিখেই খ্যাতি। পরবর্তীকালে ১৯৭৫ সালে ‘দৌড়’ উপন্যাস ছাপা হয়েছিল একটি বাণিজ্যিক পত্রিকায়। অচিরেই বৃহত্তর পাঠক এবং সমালোচকের নজর কাড়েন সমরেশ। তারপর অসংখ্য উপন্যাস, গল্প, রম্য, ভ্রমণ কাহিনি। তাঁর উপন্যাস ট্রিলজি ‘উত্তরাধিকার, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ বাংলা সাহিত্যে তাঁকে স্থায়ী আসন দিয়েছে বলে মনে করা হয়। যার অন্তিমপর্ব ‘মৌষলকাল’। ছোটদের পছন্দের গোয়েন্দা চরিত্র অর্জুনের স্রষ্টাও সমরেশ। সাহিত্যকৃতির জন্য সাহিত্য আকাডেমি, আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবিভূষণে ভূষিত করেছে তাঁকে।

[আরও পড়ুন: ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্যে সোনিয়ার বিরুদ্ধে কমিশনে চিঠি বিজেপির, কঠোর শাস্তির দাবি]

সমরেশ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর শোকবার্তা, “বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল: দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কার-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য, সমরেশ মজুমদার সংবাদ প্রতিদিনের অন্যতম লেখক ছিলেন। সংবাদ প্রতিদিনের পাতায় একাধিক উপন্যাস লিখেছেন তিনি। লেখকের প্রয়াণে শোকস্তব্ধ সংবাদ প্রতিদিন পরিবার।    

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.