Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

বাতাসে ভাসছে কালিকাপ্রসাদের ‘বিসর্জন’-এর সুর, চোখে জল বাঙালির

চলে গিয়েছেন কালিকাপ্রসাদ..থেকে গিয়েছে তাঁর গান...শুনে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৫৫

options
link
বাতাসে ভাসছে কালিকাপ্রসাদের ‘বিসর্জন’-এর সুর, চোখে জল বাঙালির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিকাপ্রসাদ ভট্টাচার্য নেই। এ কথা যেন আজও বিশ্বাস করে উঠতে পারে না কেউ। শুধু তাঁর বন্ধুবান্ধব বা পরিচিত বর্গই নয়, আম বাঙালিও নিপাট সুরের মানুষটিকে হারিয়ে শোকবিহ্বল। আর সেই মনকেমনের আবহেই বাংলার বাতাসে ভাসছে কালিকাপ্রসাদের রচনা করা বিসর্জন-এর সুর। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সে ছবির গান সম্প্রতি মুক্তি পেয়েছে নেটদুনিয়াতেও।

Advertisement

বিসর্জনের সঙ্গে বাঙালির মনকেমন জড়িয়ে থাকা চিরন্তন। তবে এবার যেন তার গায়ে জড়িয়ে গেল নতুন এক পরত। শহরের রাস্তায় রাস্তায় পড়েছে বিসর্জন ছবির পোস্টার। মুক্তি পেয়েছে ছবির মিউজিক অ্যালবামও। সম্প্রতি নেটদুনিয়াতেও প্রকাশিত হয়েছে ছবির প্রথম গানটি। এতদিনে সকলেই জানেন, এ ছবির সংগীত পরিচালনার ভার নিয়েছিলেন সদ্যপ্রয়াত শিল্পী। ভাসিয়েছিলেন সুরের নাও। কিন্তু কে জানত জীবনের নৌকাডুবি এমন আকস্মিক হবে! কে জানত সারা বাংলাকে কাঁদিয়ে গুড়াপের কোনও এক নয়ানজুলিতে চিরঘুমে চলে যাবেন কালিকাপ্রসাদ! বিশ্বাস করতে ইচ্ছে হয় না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

C8O6PPcVYAA0dKM

‘তবু এটাই বড় সত্যি’, মিউজিক রিলিজের দিন বলেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, সে সত্যি মেনে নিয়েও বাকি উদযাপনে থেকে যাবেন কালিকাপ্রসাদ। সে কথা যেন টের পাচ্ছেন বাঙালি। ‘নাও যায় রে’ বিসর্জন ছবির প্রথম গান। এ গান দিয়েই শুরু হয়েছিল এ ছবিতে কালিকাপ্রসাদের সুরের যাত্রা। সে যাত্রা অসমাপ্ত। গানের শুরুতে বিষণ্ণ বাঁশির সুরেই তাই যেন ধরা আছে বিষাদ। সে বিষাদ অতিক্রম করলেই ভেসে আসছে কালিকাপ্রসাদের কণ্ঠ। এই ‘দুগ্গি দেখলাম চাচা’ গানটি তো তাঁর গলায় অসংখ্যবার শুনেছে বাঙালি। দেখেছে দোহার-এর ঘোর লাগানো পারফরম্যান্স। তবু গানের ভিজুয়ালে ইছামতীর বুকে বিসর্জনের নৌকা পাক খেলেই সকলের স্মৃতিতেও যেন লাগছে পাক। গানের শেষে বিসর্জনের বাজনা যেন তাই বড় বেদনা হয়েই বেজেছে বাঙালির বুকে।

শুনে নিন সেই গান:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.