Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

পোশাকে মোদির ছবি, রাখির বিরুদ্ধে এফআইআর

প্রজিত তিওয়ারি নামে এক আইনজীবী রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৬, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৬, ১৬:৩৫

options
link
পোশাকে মোদির ছবি, রাখির বিরুদ্ধে এফআইআর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাকে প্রধানমন্ত্রীর ছবির চমকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন৷ এবার সে কাজের জন্যই এফআইআর দায়ের হল অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে৷

গত আগস্টে এক আমেরিকা সফরের সময় এই পোশাক পরেছিলেন রাখি৷ সে পোশাকের বিভিন্ন জায়গায় ছিল প্রধানমন্ত্রীর ছবি৷ সোশ্যাল মিডিয়ায় সে ছবি ছড়িয়ে পড়ামাত্র মন্তব্য-প্রতি মন্তব্যের ঝড় উঠেছিল৷ পাশাপাশি আদৌ এ কাজ করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন জেগেছিল৷ এবার সে কাজের জন্যই বিপাকে পড়তে হল রাখিকে৷ প্রজিত তিওয়ারি নামে এক আইনজীবী  রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷ এই পোশাক পরে প্রধানমন্ত্রীকে রাখি অপমান করেছেন বলেই অভিযোগ তাঁর৷ ইনডিসেন্ট রিপ্রেজেন্টশন অফ উওমেন (প্রোহিবিশন) অ্যাক্ট-এর আওতায় এই এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা যাচ্ছে৷ কাঁকরোলি থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা যাচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.