সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশভাগের যে ছুরিটা বিঁধেছিল প্রায় ছয় দশক আগে, আজও তাতে লেগে আছে যন্ত্রণার লাল দাগ৷ আজও প্রবাহিত জনজীবনের নীচে ফল্গু হয়ে বয়ে চলেছে আর এক ধারা, যা ভাগ হয়েও ভাগ হয়নি৷ আর তাই নানা সময়ে শিল্পে-সাহিত্যে-সিনেমায় উঠে এসেছে দেশভাগ৷ সাম্প্রতিক অতীতে তা তুলে এনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ বাংলার পর এবার তা আসছে হিন্দিতেও৷ মুক্তি পেল সেই ‘বেগম জান’ ছবির ফার্স্ট লুক৷
পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ
বাংলার বক্স অফিসে ঝড় তুলেছিল ‘রাজকাহিনী’৷ দেশভাগের প্রেক্ষাপটে নারীশক্তির সংগ্রামকে তুলে ধরেছিলেন পরিচালক৷ সেই একই কাহিনী উঠে আসছে সর্ব ভারতীয় স্তরেও৷ তবে প্রেক্ষাপট বদলে, বাংলাদেশ সীমান্তের বদলে, পাঞ্জাব সীমান্তকে বেছে নেওয়া হয়েছে৷ ছবিটির প্রযোজনা করেছেন মহেশ ও মুকেশ ভাট৷
এ ছবির মুখ্য চরিত্র অর্থাৎ বেগম জানের চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে৷ এর আগে ছবির বেশ কিছু শুটিং স্টিল ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে বিদ্যা বালানকে দেখা গিয়েছিল হুক্কা হাতে৷ ফার্স্ট লুকেও দেখা গেল সেই হুক্কা হাতেই৷ বেশ সাহসী, দৃপ্ত বেগমজানের শরীরি ভঙ্গি৷ তবে আশ্চর্য তাঁর চোখের দৃষ্টি৷ সে দৃষ্টিতেই যেন লেখা আছে- ‘মাই বডি, মাই হাউস, মাই কান্ট্রি, মাই রুলস৷’ ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গহওর খান, ইলা অরুণ, আশীস বিদ্যার্থী প্রমুখ৷ ছবিমুক্তি ১৪ এপ্রিল৷
Aa rahi hoon main! #BegumJaanFirstLook @visheshfilms @srijitspeaketh pic.twitter.com/hP0x6VIysp
— vidya balan (@vidya_balan) March 7, 2017
‘সন্তান চাইলে দত্তক নাও, সারোগেসির নাটকের কী দরকার?’
তবে এই চরিত্রে প্রথম দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে৷ জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর কেরিয়ারে এ চরিত্র নিঃসন্দেহে একটি মাইলফলক. তাই বিদ্যার সঙ্গে তাঁর তুলনা চলেই আসবে৷ তবে কে কাকে টেক্কা দেবেন, তা ছবিমুক্তির পরই জানা যাবে৷
ইন্ডাস্ট্রি এত খারাপ হলে ছেড়ে দেওয়া উচিত কঙ্গনার: করণ
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন