Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

প্রথম জামাইষষ্ঠীতে কী করছেন রাজ-শুভশ্রী ও অর্জুন-পাওলি?

দুই জামাইয়ের মেনুতেই বা কী থাকছে? মিলল হদিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৮, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৮, ১৭:০৭

options
link
প্রথম জামাইষষ্ঠীতে কী করছেন রাজ-শুভশ্রী ও অর্জুন-পাওলি? zoom

সদ্য সাতপাকে বাঁধা পড়লেন পাওলি-অর্জুন ও রাজ-শুভশ্রী। দুই নবদম্পতির প্রথম জামাইষষ্ঠী। জামাইবরণের গল্প শুনলেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী।

অর্জুনপাওলি: কয়েকমাস আগেই সাতপাকে বাঁধা পড়েছেন পাওলি। প্রথম জামাইষষ্ঠী, তাই পাওলির মা পাপিয়া দামের পরিকল্পনার শেষ নেই। মেয়ে-জামাই জোড়ে আসবে। যদিও পাওলি আর অর্জুন বেশ ব্যস্ত ওই সময়, তাঁরা কলকাতায় থাকবেন কি না সেখানে একটা ছোট্ট প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু ওইদিনে না হলেও জামাইষষ্ঠীর অনুষ্ঠান করতে চান পাওলির মা পাপিয়া দেবী। তাই আগে থাকতে অনেক কিছু ভেবে রেখেছেন তিনি। অর্জুন মাছ খান না বিশেষ, কিন্তু বোনলেস ভেটকি আর গলদা চিংড়ি পছন্দ করেন। তাই ওইদিনে জামাইয়ের পাতে গলদা চিংড়ি তো দেবেনই আর রাখার ইচ্ছে রয়েছে অর্জুনের পছন্দের বাকি পদগুলোও। যেমন, কাঁকড়ার ঝাল, হাঁসের ডিমের কারি, মাটন কষা, ফিশ ফ্রাই বা ভেটকি পাতুরি। নিরামিষ পদ খুব পছন্দ অর্জুনের। এঁচড়ের ডালনা আর কয়েকটা নিরামিষ পদও থাকতে পারে। পাওলির কিন্তু শুধু পছন্দ ইলিশ মাছ। জামাইষষ্ঠীতে মায়ের হাতের ইলিশ মাছ পেলেই খুশি অভিনেত্রী। এর পাশাপাশি মেয়ে-জামাইকে উপহার দেওয়ারও প্ল্যান রয়েছে, তবে সবটাই নির্ভর করছে পাওলি আর অর্জুনের সময়-সুযোগের ওপর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দেশপ্রেমকে উসকে দিয়ে প্রকাশ্যে ‘গোল্ড’-এর নয়া টিজার]

রাজশুভশ্রী: সদ্য বিয়ে হল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর পরিচালক রাজ চক্রবর্তীর। রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। সব জল্পনার অবসান ঘটিয়ে রূপকথার বিয়ে করলেন তাঁরা। না, বিয়ের পরে নিজেদের মতো করে সময় কাটানোর অবসর পাননি ব্যস্ততম নবদম্পতি। চলে গিয়েছেন ছবির শুটিংয়ে অরুণাচলে। সেখান থেকে ফিরে তাঁরা যাবেন ইউরোপ। কাজেই জামাইষষ্ঠীর দিনে তাঁরা শহরে উপস্থিত নেই, কিন্তু তাই বলে প্রথম জামাইষষ্ঠীর প্ল্যান করবেন না রাজের শ্বশুরমশাই-শাশুড়িমা, তাই কি হয়? কারণ রাজ-শুভশ্রীর জোড় ভাঙার রিচুয়াল যে বাকি আছে! ওঁরা ফিরলেই তাই শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি ও মা বীণা গাঙ্গুলি তাঁদের নিয়ে যাবেন আদি বাড়ি বর্ধমানে। সেখানেই জোড় ভাঙার নিয়মটি পালিত হবে। তারপর প্রথম জামাইষষ্ঠীর আনন্দ অনুষ্ঠানটি ওখানেই সেরে ফেলবেন এমনটাই পরিকল্পনা রয়েছে তাঁদের। গাঙ্গুলি পরিবারের আদি বাড়িতে শাশুড়িমা বীণা দেবী পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি দিয়ে কপালে ফোঁটা দিয়ে জামাই আপ্যায়ণ শুরু করতে চান। এরপর দুপুরের খাওয়াদাওয়াতে থাকবে রাজের পছন্দের মেনু। রাজ ভালবাসেন মাটন কষা, সঙ্গে ইলিশ মাছ আর হলুদ পোলাও। এগুলো তো মেনুতে থাকবেই, আর থাকবে পাঁচরকম ভাজা, ডাল। আর মেয়ে শুভশ্রীর পছন্দ মায়ের হাতের সাদা ভাত, ছোলার ডাল, আলুভাতে, পোস্তর বড়া। চিকেনও পছন্দ করে শুভশ্রী, তাই তাঁর পছন্দের পদগুলোও রাঁধবেন বীণা দেবী। সঙ্গে থাকবে মেয়ে-জামাইয়ের জন্য কেনা বিশেষ উপহার।

[টাকা নিয়েও শো না করার অভিযোগ, বিপাকে সলমন-ক্যাটরিনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.