সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের রোশন পরিবার মানেই সিনেমার সঙ্গে বাঁধা গাঁটছড়া৷ রাজেশ রোশন, রাকেশ রোশন থেকে পরবর্তী প্রজন্মে হৃতিক রোশন-সিনেমা ও সংগীতের পথেই হেঁটেছন সকলেই৷ তবে এবার কি একটু রদবদল! ভবিষ্যতে কি খেলোয়াড় হওয়ার লক্ষ্যে এগোচ্ছেন হৃতিক-তনয়? সম্প্রতি হৃতিকের ছেলের তীরন্দাজির এক ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ায় এমনই জল্পনা বলিপাড়ায়৷
দুই ছেলেকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন হৃতিক৷ মাদ্রিদে আইফা অ্যাওয়ার্ড সেরিমনিতে যোগ দিয়ে এবার আফ্রিকা সফরে তিনি৷ তাঁরা যে চুটিয়ে উপভোগ করছেন তা সুপারস্টারের ইনস্টাগ্রাম পোস্টেই স্পষ্ট৷ কোনও কোনও ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে ম্যাট্রেস পেতে লাফালাফি করছে বাচ্চারা৷ আর বাচ্চাদের খেলায় অংশ নিয়েছেন খোদ হৃতিকও৷ কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে, হাতে তীর-ধনুক নিয়ে নিশানা করছে হৃতিকের ছেলে৷ তাতে হৃতিকের মন্তব্য, যোদ্ধা তৈরি হচ্ছে ছেলে৷ এই ছবিই বাড়িয়েছে জল্পনা৷ তবে কি সিনে-পরিবারে এবার পেশায় স্বাদবদল! রোশন পরিবারের কেউ এবার পর্দা ছেড়ে খেলার মাঠ মাতাবেন! তা অবশ্য খোলসা করে বলেননি হৃতিক৷ তবে যে ইঙ্গিত দিয়ে রাখলেন, তাতে ভবিষ্যতে তাঁর ছেলে তীরন্দাজ হলে অবাক হওয়ার কিছু নেই৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন