সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম নজরকাড়া ‘ব্যাচেলর’ হলেন সলমন খান৷ তাঁর বিয়ে এবং প্রেমঘটিত সম্পর্ক নিয়ে মানুষের ভাবনার কোনও অন্ত নেই৷ ‘কবে বিয়ে করছেন ভাইজান?’ -এ যেন কোটি টাকার প্রশ্ন৷ আর এই প্রশ্নের উত্তর? এবার সে বিষয়ে মুখ খুললেন সলমন৷
আম আদমির সলমনের বিয়ে নিয়ে যতই চিন্তা থাকুক না কেন, সলমন কিন্তু এখনও নিজের বিয়ে নিয়ে বিশেষ চিন্তিত নয়৷ জীবনে সন্তান চাইলেও বিয়েতে মনে হয় তাঁর অরুচি এখনও কাটেনি৷ আর তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইজান বলেছেন, “ভবিষ্যতে সন্তান চাই৷ তবে তার জন্য আমার বিয়ে করার প্রয়োজন নেই৷” সলমনের এই কথাতেই কানাঘুষো শুরু হয়েছে বলিউডে৷ প্রেমিকা লুলিয়ার সঙ্গে সলমনের টালমাটাল সম্পর্ক নিয়ে এমনিতেই মিডিয়ার উৎসাহের কমতি নেই৷ এর মধ্যেই সলমনের এমন কথা যেন বলিপাড়ার জল্পনা বেশ খানিকটা বাড়িয়ে দিল৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন