Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘মিস ইউনিভার্স’ খেতাব ছিনিয়ে নিলেন ফ্রান্সের সুন্দরী

কেবল রূপেই নয়, গুণেও বিশ্বের মন জয় করেছেন সুন্দরী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০১৭, ১৪:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০১৭, ১৪:৫৫

options
link
‘মিস ইউনিভার্স’ খেতাব ছিনিয়ে নিলেন ফ্রান্সের সুন্দরী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের তাবড় সুন্দরীদের মাত দিয়ে ২০১৭ সালের ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতে নিলেন ‘মিস ফ্রান্স’ ইরিস মিতেনায়ের৷ ম্যানিলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৮৬ জন সুন্দরী অংশগ্রহণ করেছিলেন৷ তাঁদের মধ্যে থেকেই বিচারকরা সেরা হিসাবে বেছে নিলেন ২৪ ইরিসকে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

This moment … thank you @piawurtzbach ❤️ You are an amazing woman … thank you for everything ❤️

Advertisement

A photo posted by Iris Mittenaere Officiel (@irismittenaeremf) on

সুন্দরী ইরিস মেডিক্যালের ছাত্রী৷ বর্তমানে তিনি ডেন্টাল সার্জারি নিয়ে লেখাপড়া করছেন৷ ইরিস জানিয়েছেন, বেড়াতে খুব ভালবাসেন তিনি৷ পাশাপাশি, বিশ্বে নারীদের সম্মান বৃদ্ধি এবং শিশুদের উন্নতির জন্য কাজ করতে চান তিনি৷ কিন্তু সুন্দরীর জীবনের প্রাথমিক লক্ষ্য হল নিজের লেখাপড়া সম্পূর্ণ করা৷

Enjoying Life 🐚 #missfrance #blackandwhite #picoftheday #beach #holiday #dubai #dxb #enjoy

A photo posted by Iris Mittenaere Officiel (@irismittenaeremf) on

💋💋 @w.stag

A photo posted by Iris Mittenaere Officiel (@irismittenaeremf) on

প্রসঙ্গত, ২০১৭ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন৷ বিচারকের আসনে থেকেও অনুষ্ঠানে দর্শকদের মন জিতে নেন তিনি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.