Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Jawan

বাংলাদেশে বন্ধ ‘জওয়ান’ ছবির প্রদর্শন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

৭ সেপ্টেম্বর গোটা বিশ্বে মুক্তি পায় ‘জওয়ান’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৩, ১৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৩, ১৮:৪৯

options
link
বাংলাদেশে বন্ধ ‘জওয়ান’ ছবির প্রদর্শন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? zoom

সুকুমার সরকার, ঢাকাঃ বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথমদিন থেকে প্রবল ব্যবসা করে আসছে। তবে এই সিনেমাটি আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে বাংলাদেশের হলগুলোতে সাময়িকভাবে বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। অবশ্য এরই মাঝে সারা বিশ্ব থেকে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে হিন্দি সিনেমার ইতিহাসে ভারত থেকে সবচেয়ে আয়কারী সিনেমা হিসেবে সুনাম কামিয়েছে।

[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]

আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রক। সিনেমাটি বাংলাদেশে আমদানি করে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। প্রায় দুইমাস সফলভাবে চলার পর আজ মঙ্গলবার থেকে সাময়িকভাবে দেশের হলগুলোতে সিনেমাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানান, সিনেমা আমদানি নীতি অনুযায়ী যেকোনো উৎসবে হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ রাখতে হবে। উৎসবের মরসুমের জন্যই ‘জওয়ান’ সিনেমার শো বন্ধ থাকবে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পায় ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.