Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

গণপতির আরাধনায় মারাত্মক ভুল! নেটিজেনদের কটাক্ষের মুখে ক্যাটরিনা

কী ভুল করলেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ২১:০১

options
link
গণপতির আরাধনায় মারাত্মক ভুল! নেটিজেনদের কটাক্ষের মুখে ক্যাটরিনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক বছরই ধুমধাম করে সলমন খানের বাড়িতে গণেশ পুজো হয়৷ সেকথা জানা সকলেরই। তবে গত বছর বলিউডের ভাইজানের বাড়ির বদলে সেই পুজো হচ্ছে সলমনের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে। বোন অর্পিতার ইচ্ছেতেই এই পুজো তাঁর বাড়িতে হচ্ছে। স্বভাবতই এবারও তেমনটাই হল। অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পুজোর সেলিব্রেশনে সেখানে হাজির ছিল গোটা খান পরিবার।

[‘উত্তরপ্রদেশ’ শব্দে আপত্তি, সেন্সর গেরোয় ‘হইচই আনলিমিটেড’]

বৃহস্পতিবার রাতে গণেশ পুজোর সময় সলমনের মা সলমা খান, সলমন খান, সলমনের ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা সকলেই একে একে গণপতি বাপ্পার আরতি করলেন। তবে বিপত্তি হল ক্যাটরিনা কাইফের সময়। কিছু না বুঝেই উলটো দিকে গণেশের আরতি করতে শুরু করেন ক্যাটরিনা। যদিও পুজোর হইহট্টগোলে সে বিষয়টি সেখানে উপস্থিত কেউ দেখেননি৷ কিন্তু বিষয়টি নেটিজেনদের চোখ এড়ায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ট্র্যাক পালটে রোম্যান্টিক ছবি, কেমন হল অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়াঁ’?]

গণেশ পুজোর আরতির ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন সলমনের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। আর সেই ভিডিও নেটিজেনদের চোখে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন ক্যাট। এই ভিডিও দেখে টুইটারে একজন লিখেছেন ক্যাটরিনা ভুল ভাবে আরতি করছেন, কেউ তো তাঁকে শিখিয়ে দিন। কেউ আবার লিখেছেন, ইনি এখনও জানেন না কীভাবে আরতি করতে হয়? কেউ আবার লিখেছেন, আরতির আগে ক্যাটরিনা নিয়ম জেনে নিলেন না কেন? আবার কারও মতে, ক্যাটরিনার এই কাণ্ড অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.