সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি! না মিথ্যে! ‘মাদার সোফিয়া হায়াত’-এর ছবি দেখে নেটদুনিয়ার চারদিকে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই৷ একসপ্তাহের মধ্যে ভোলবদলে সুপার মডেল থেকে সন্ন্যাসিনীর রূপ ধারণ করেছেন এই বলি বিউটি৷ সিজলিং সোফিয়ার নতুন রূপ দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের৷
২০১২ সালে ভোগ ম্যাগাজিন তাঁকে দিয়েছিল ‘কার্ভি আইকন’-এর তকমা৷ ‘এফএইচএম’-এর সমীক্ষার ভিত্তিতে বিশ্বের ১০০ জন ‘সেক্সি’ মহিলার তালিকায় স্থান পেয়েছিলেন সোফিয়া৷ টিভির পর্দার তাঁকে দেখা গিয়েছিল বিগ বসের সৌজন্যে৷ রোহিত শর্মার প্রাক্তন প্রেমিকা হিসেবেও নাম উঠেছে সংবাদ মাধ্যমগুলিতে৷

কিন্তু, কী এমন হল? মাত্র এক সপ্তাহের মধ্যেই ইনস্টাগ্রামে নিজেকে সন্ন্যাসিনী রূপে তুলে ধরছেন সোফিয়া৷ নিজেকে ‘মাদার সোফিয়া’ বলে দাবি করে দিচ্ছেন শান্তির বার্তা ৷ কারণ খুঁজতেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন