Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

নানা পাটেকরের ‘বিট পে বুটি’-তে ঘায়েল জ্যাকলিন

পায়ে ঘুঙুর আর মুখে 'বিট পে বুটি' গানে ফেসবুক জমিয়ে দিলেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০১৬, ১৭:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০১৬, ১৭:২১

options
link
নানা পাটেকরের ‘বিট পে বুটি’-তে ঘায়েল জ্যাকলিন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাকি উর্দি গায়ে চাপিয়ে অনেক ছবিতে ভিলেনদের কাত করেছেন নানা পাটেকর৷ ‘ক্রান্তিবীর’-এর রক্ত গরম করা সংলাপে নতুন করে জেগেছে দেশপ্রেম৷ সেই নানা এবার পায়ে ঘুঙুর পরে বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন৷ ‘বিট পে বুটি’র তালে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে৷ সোশ্যাল মিডিয়ায় ধুতি পরা নানার নাচ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷

তা হঠাৎ নাচতে গেলেন কেন বলিউড অভিনেতা? জ্যাকলিনকেই বা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোন উদ্দেশ্যে? আসলে ফেসবুকে ‘বিট পে বুটি’ নামে একটি পেজ তৈরি হয়েছে৷ যেখানে টাইগার শ্রফ ও জ্যাকলিনের ছবি ‘আ ফ্লাইং জাট’-এর ‘বিট পে বুটি’ গানটিতে সবাইকে নাচের চ্যালেঞ্জ জানানো হয়েছে৷ পেজে ক্লিক করলেই একের পর এক ভিডিও ভেসে উঠছে, যেখানে ‘বিট পে বুটি’-তে নাচতে দেখা যাচ্ছে জেন ওয়াইকে৷ চ্যালেঞ্জে সাড়া দিয়ে নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও৷ তবে সবাইকে ছাপিয়ে গেলেন নানা পাটেকর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পায়ে ঘুঙুর আর মুখে ‘বিট পে বুটি’ গানে ফেসবুক জমিয়ে দিলেন তিনি৷ তবে কাহানিতে একটা টুইস্ট রয়েছে৷ নানা কিন্তু সত্যি সত্যি এসব কিছুই করেননি৷ ২০০৩ সালে মুক্তি পাওয়া নানার ছবি ‘আঁচ’ থেকে ‘উঙলি বড়ি’ গানটিকে এডিট করে সেখানে ‘বিট পে বুটি’ বসিয়ে দেওয়া হয়েছে৷ ব্যস, তাতেই নতুন করে সুপারহিট হয়ে গিয়েছে নানার সেই বিখ্যাত নাচ৷

ফেসবুক ইউজারদের মতো টাইগার ও জ্যাকলিনও যে নানার এই পারফরম্যান্স দেখে হাসতে হাসতে হাততালি দেবেন, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার আছে কি?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.