Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

অমিতাভের কাঠুয়া প্রতিক্রিয়ার সমালোচনা করে পালটা কটাক্ষের শিকার পূজা ভাট

নায়িকাকে মদ্যপ আখ্যা নেটিজেনদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৮, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৮, ১৯:১৭

options
link
অমিতাভের কাঠুয়া প্রতিক্রিয়ার সমালোচনা করে পালটা কটাক্ষের শিকার পূজা ভাট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির প্রচারে এসেছিলেন। সেখানেই প্রশ্নটা উঠেছিল। দেশে  কাঠুয়া, উন্নাওয়ের মতো গণধর্ষণের ঘটনায় তাঁর প্রতিক্রিয়া কী? উত্তরে বলেছিলেন, এ বিষয়ে কথা বলতে ঘেন্না লাগছে তাঁর। বিষয়টিকে ইস্যু হিসেবে তুলে ধরতে মানা করেছিলেন অমিতাভ বচ্চন। বিগ বি’র এ কথাতেই আপত্তি জানিয়েছেন পূজা ভাট। টুইটারে বলিউডের শাহেনশাহকে একহাত নিয়ে তিনি লেখেন, ‘পিঙ্ক নামক সিনেমাটির কথা না মনে করিয়ে দিয়ে পারছি না। আপনার পর্দার ভাবমূর্তি কি বাস্তবেও প্রতিফলিত হতে পারে?’

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দীর্ঘদিনের প্রেম বদলে গেল পরিণয়ে, বান্ধবীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন মিলিন্দ]

অভিনেত্রী-পরিচালকের এ মন্তব্যেই চটেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। অনুপম মিশ্র নামে এক ব্যক্তি টুইটারে নায়িকাকে মরশুমের কীটের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, সিনিয়র বচ্চনের মতো কিংবদন্তিকে ব্যবহার করে প্রচারে থাকার চেষ্টা করছেন মদ্যপ পূজা। অনুপমের মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি নায়িকা। জানান, মদের আসক্তি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন তিনি। আর নিজের এই লড়াইয়ের জন্য গর্বিত। মানুষ তো এটা স্বীকার করতেই ভয় পায়। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে আলাদা হতে পেরেছেন, এতেই খুশি পূজা।

 

[OMG! এক লাফে এতটা বয়স বেড়ে গেল অনুষ্কা শর্মার!]

প্রায় প্রত্যেকদিনই ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসছে। উন্নাও, কাঠুয়ার মতো ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দেশবাসী। বিক্ষোভে শামিল হয়েছেন তারকারাও। কেউ প্রতিবাদে মিছিলে হেঁটেছেন, কেউ ‘লজ্জা’র কথা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিছুদিন আগেই প্রতিবাদ জানাতে গিয়ে, এভাবে বিবাদে জড়িয়ে পড়েছিলেন সোনম কাপুর ও কোয়েনা মিত্র। সোনমের ‘ফেক হিন্দু’ মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন অভিনেত্রী। তবে এবার সমালোচনা করতে গিয়ে নিজেই নেটিজেনদের বাক্যবাণে বিদ্ধ পূজা।

[ফের বাবা হতে চলেছেন, জল্পনা কাটিয়ে ইনস্টাগ্রামে বার্তা শাহিদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.