সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে অভিষেক ঘটিয়েই দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ গত বছর জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’য় মুখ্য চরিত্রে অভিনয় করে আমেরিকানদের মন জয় করেছিলেন৷ আর তার স্বীকৃতি হিসেবে ভারতীয় অভিনেত্রী জিতে নিয়েছিলেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড৷ এবার ফের ওই একই সিরিয়ালের সিক্যুয়েলের জন্য সেরা অভিনেত্রীদের তালিকাভুক্ত হল পিগি চপসের নাম৷
প্রিয়াঙ্কা ইদানীং যাতেই হাত দেন, তাই যেন সোনা হয়ে যায়৷ সেই কথাই ফের প্রমাণ করে দিলেন তিনি৷ হলিউডের ছোটপর্দার নামী-দামি তারকাদের হারিয়ে প্রথম বছরই বাজিমাত করেছিলেন৷ দর্শকদের চোখে দেশি গার্লই হয়েছিলেন সেরার সেরা৷ তাই পছন্দের টিভি অভিনেত্রী হিসেবে তাঁর মাথাতেই সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল৷ তারপরই অস্কার পুরস্কারের মঞ্চে সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে৷ প্রথম মরশুমের মতো ইতিমধ্যেই সুপারহিট হয়ে গিয়েছে ‘কোয়ান্টিকো’ টু৷ আর সেই টিভি সিরিজের জন্যই এবার ড্রামাটিক টিভি অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে তাঁকে৷ তাঁর সঙ্গে এই বিভাগে মনোনয়ন করা হয়েছে এলেন পম্পেও, কেরি ওয়াশিংটন, ভায়োলা ডেভিস এবং তারাজি পি হেনসনের মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের নাম৷ ফের হলি-তারকাদের কি টেক্কা দিতে পারবেন প্রাক্তন বিশ্বসুন্দরী? সেদিকেই তাকিয়ে তাঁর লাখো ফ্যান৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন