Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

গানের দুনিয়ায় নয়া নজির প্রিয়াঙ্কার!

ইদানীং ফের গানকে ভুলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমরাও হয়তো ভুলতে বসেছিলাম গানের দুনিয়ার সঙ্গে তাঁর যোগাযোগের কথাটা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৬, ১১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৬, ১১:২১

options
link
গানের দুনিয়ায় নয়া নজির প্রিয়াঙ্কার! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দাবি করে থাকেন, গানই না কি তাঁর প্রথম প্রেম। তাই কেরিয়ারের প্রথমটায় অভিনয় নিয়ে এগোলেও পরে সুরের হাত ধরতে দেরি করেননি।
তবে, ইদানীং ফের গানকে ভুলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমরাও হয়তো ভুলতে বসেছিলাম গানের দুনিয়ার সঙ্গে তাঁর যোগাযোগের কথাটা!
মনে পড়ে গেল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড-এর গোলাপি গালিচায় প্রিয়াঙ্কা চোপড়াকে ঝড় তুলতে দেখে।


আসলে, এখন তো সবারই নজর কান চলচ্চিত্র উৎসবের দিকে। সবাই দেখছেন, কানের লাল গালিচায় ফ্যাশন নিয়ে কেমন নজির গড়ছেন ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুরের মতো বলিউডের নায়িকারা। সেই দিক থেকে সরে এসেই কিন্তু ব্যতিক্রমী নজির গড়লেন প্রিয়াঙ্কা। বেছে নিলেন, সুরের জগতের গোলাপি গালিচাকে।
সেখানে তিনি কী নজির গড়লেন? নজির গড়লেন সৌন্দর্য, ব্যক্তিত্ব, রুচি আর ফ্যাশনের!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement


দেখতেই তো পাচ্ছেন নীল গাউনে নায়িকার ছবিগুলো! কেমন সুন্দর করে তিনি নায়িকাসুলভ আভিজাত্য বজায় রেখেই পোশাক নির্বাচন করেছেন, দেখছেন তো?
কান-এ কিন্তু নায়িকাদের পোশাক, ঠোঁটের রং নিয়ে হুলুস্থুলু আর সমালোচনা চলছেই!
তা, ফ্যাশনে না হয় নজির গড়লেনই প্রিয়াঙ্কা। তাঁর ব্যবহারেও মুগ্ধ হল বিদেশি সঙ্গীত-জগৎ।
কিন্তু, ফের কবে গান গাইবেন তিনি?


এটার উত্তর আপাতত নায়িকার নিজেরও জানা নেই। জিজ্ঞেস করলেই মুখ গোমড়া করে ভেসে আসছে একটাই জবাব- ”আমি খুব খারাপ মা! নিজের সন্তানকে একটুও সময় দিই না!”
মা?
হ্যাঁ! তাই তো! গানকে যে নিজের সন্তান হিসেবেই দাবি করেন প্রিয়াঙ্কা। অভিনয়টাকে নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.