Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

উমেদ ভবনে হবে প্রিয়াঙ্কার বিয়ে, এক রাতের ভাড়া জানলে অবাক হবেন

জানেন, কত টাকায় যোধপুরের উমেদ ভবন ভাড়া নিয়েছেন ‘দেশি গার্ল’?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৮, ২১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৮, ২১:৩৯

options
link
উমেদ ভবনে হবে প্রিয়াঙ্কার বিয়ে, এক রাতের ভাড়া জানলে অবাক হবেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই পরিণতি পেয়েছে দীপিকা-রণবীরের প্রেম৷ ইতালির লেক কোমোর বিলাসবহুল প্রাসাদে দুদিন ধরে দু’রকম রীতিতে বিয়ের পর্ব সেরেছে বলিউডের সেলেব কাপল৷ এবার পালা প্রিয়াঙ্কা-নিকের৷ বিদেশে নয়, ‘দেশি গার্ল’ বিয়ে সারবেন দেশের মাটিতেই৷ মার্কিনি প্রেমিকের যোধপুর বড়ই মনে ধরেছে৷ তাই তাঁকে খুশি করতেই বিয়ের আসর বসবে পিংক সিটিতে৷ বিয়ের বাকি এখনও বেশ কয়েকদিন৷ তার আগে যোধপুরে পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কার মা৷ খুঁটিয়ে দেখছেন বিয়ের প্রস্তুতি৷

[প্রকাশ্যে দীপিকা-রণবীরের বিয়ের প্রথম ছবি]

নিকের কাছেই যে মন ধরা দিয়েছে ‘দেশি গার্ল’-এর তা বোঝা গিয়েছিল আগেই৷ বারবারই পাপারাৎজিরা ফ্রেমবন্দি করেছিলেন তাঁদের ব্যক্তিগত মুহূর্ত৷ তা সত্ত্বেও কাক-কোকিলকে জানতে না দিয়েই সেরে ফেরেছিলেন বাগদান পর্ব৷ এবার পালা বিয়ের৷ এখনও বিয়ের দিনক্ষণ নিয়ে কিছুই জানাননি প্রিয়াঙ্কা৷ শোনা গিয়েছে, ২ ডিসেম্বরই চারহাত এক হচ্ছে তাঁর৷ যোধপুরের উমেদ ভবনেই বসবে তাঁর বিয়ের আসর৷ ২৯ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের আসর৷ বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে দীপিকা-রণবীরের মতো তাঁরাও নাকি দু’ধরনের রীতিতেই বিয়ে সারবেন৷ ২ ডিসেম্বর বসবে বিয়ের আসর৷ লাভ বার্ডদের বিয়ে বলে কথা, তাতে যে জাঁকজমক থাকবে তা আর নতুন করে বলার কী-ই বা আছে৷ এলাহি আয়োজন যে হয়েছে, তা বোঝার জন্য বিয়ের আসর বসতে চলা উমেদ ভবনের ভাড়াই যথেষ্ট৷ এক রাতের ভাড়া শুনলেই চোখ কপালে উঠতে পারে আপনার৷ শোনা যাচ্ছে, এক রাতে শুধু ভাড়া হিসাবেই নাকি ৪৩ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে ‘পিগি চপস’-কে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দীপিকা-রণবীরের বিয়ের ছবি নিয়ে এ কী পোস্ট করলেন স্মৃতি ইরানি?]

‘দ্য স্কাই ইস পিংক’ সিনেমার শুটিংয়ে আপাতত রাজধানীতে রয়েছেন প্রিয়াঙ্কা৷ তাই এখন বিয়ের তোড়জোড়ে সময় দিতে পারছেন না৷ কিন্তু মেয়ের বিয়ে বলে কথা, নিজেকে শান্ত রাখতে পারছেন না মধু চোপড়া৷ তাই যোধপুরে চলে গিয়েছেন তিনি৷ উমেদ ভবনেই যে নিকের সঙ্গে বিয়ে করছেন প্রিয়াঙ্কা, তা জানিয়ে দেন ‘পিগি’-র মা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

And the ladkiwale arrive at #Jodhpur as @priyankachopra’s mom talks about the wedding 📸📷

A post shared by Zoom TV (@zoomtv) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.