সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারে থাকার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার৷ তাই ফ্লপের আগুন ছুঁতে পারেনি তাঁর জনপ্রিয়তাকে৷ প্রচারের এই বাজারে সামনের সারিতে থাকতে এবারে পরিচালক রাম গোপাল বর্মার নতুন তুরুপের তাস সদ্য প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী৷
সিনেমার পর্দা থেকে আম্মার রাজনৈতিক উত্তরণের কাহিনি বড়পর্দায় তুলে ধরবেন বলে ঠিক করেই নিয়েছিলেন রামু৷ কিন্তু সদ্য প্রয়াত এআইডিএমকে নেত্রীকে নিয়ে এখনও আবেগের বন্যায় ভাসছেন মানুষ৷ তাই সরাসরি আম্মার জীবনকে না তুলে ধরে অন্য পথ অবলম্বন করতে চলেছেন পরিচালক৷ আম্মার পুরো কাহিনি তিনি দেখাবেন তাঁর ছায়াসঙ্গী শশীকলার দৃষ্টিকোণ থেকে৷ তাই সিনেমার নামও নাকি হতে চলেছে ‘শশীকলা’৷
অবশ্য রামুর আগেও একবার জয়ললিতার জীবনকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিচালক মণিরত্নম৷ তবে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে৷ ‘ইরুভর’ নামের সেই ছবিতে জয়ললিতা ও তাঁর মেন্টর এমজিআরের কাহিনি ফুটিয়ে তুলেছিলেন মোহনলাল ও ঐশ্বর্য রাই বচ্চন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন