Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নভেম্বরেই বিয়ে করতে চলেছেন রণবীর-দীপিকা!

কোথায় বসছে বিয়ের আসর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০১৮, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০১৮, ১৬:৪৭

options
link
নভেম্বরেই বিয়ে করতে চলেছেন রণবীর-দীপিকা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের ধুম পড়েছে বি-টাউনে। সবেমাত্র নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের দিনক্ষণ সামনে এসেছে৷ যদিও সে বিষয়ে ‘দেশি গার্ল’-এর থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তার রেশ থেকে কাটতে না কাটতেই আবার বিয়ের খবর। এই বছরই নাকি বিয়ে সেরে ফেলতে চলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

[OMG! বিয়েতে ‘জামাইবাবু’ নিকের কাছে এত কোটি টাকা চাইলেন পরিণীতি!]

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ে নিয়ে জল্পনা। এর আগে শোনা গিয়েছিল, দীপিকা চেয়েছিলেন জুলাই মাসে বিয়েটা সেরে ফেলতে। তবে এখন শোনা যাচ্ছে, নভেম্বরের ১২ থেকে ১৬ তারিখের মধ্যেই গাঁটছড়া বাঁধছেন দুজনে৷ সূত্রের খবর, ১৩ নভেম্বর নাকি বিয়ে করছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই নাকি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন প্রেমিক জুটি। একে অপরের পরিবারের সঙ্গেই বিয়ের কেনাকাটা করছেন তাঁরা। দীপিকা ও রণবীর নভেম্বর মাসে বেশ কয়েক দিন শুটিংয়ের জন্য সময় দেননি বলে এই গুঞ্জন আরও ডালপালা মেলেছে। এমনকি দীপিকা ও রণবীরের মেকআপ আর্টিস্ট এবং ডিজাইনাররাও ঠিক একই সময়ে ছুটিতে যাচ্ছেন। এসব ঘটনাকে এক করেই গুঞ্জন উঠেছে নভেম্বর মাসেই হতে চলেছে রণবীর ও দীপিকার বিয়ে। বলিউডে কান পাতলে আরও শোনা যাচ্ছে, বিরুষ্কার মতো ইতালিতে নাকি বসতে চলেছে বিয়ের আসর৷ লেক কোমোতে চার হাত এক হতে চলেছে দুজনের৷  এর  আগে যদিও টুইট করে একথাই জানিয়েছিলেন কবীর বেদি৷ যদিও তার আগে শোনা গিয়েছিল সোনম এবং আনন্দ আহুজার মতোই মুম্বইতে বিয়ে করবেন দীপিকা-রণবীর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ধুনুচি হাতে ঢাকের তালে কোমর দোলালেন সুস্মিতা সেন, দেখুন সেই ভিডিও]

তবে বিয়ের ব্যাপারে কোনও মন্তব্য করেননি রণবীর কিংবা দীপিকা। যদিও কিছুদিন আগে রণবীর দাবি করেছেন, তাদের বিয়ের বিষয়ে এখনও কিছুই ঠিক হয়নি। বিয়ের তারিখ চূড়ান্ত হলে তিনি চিৎকার করে সারা দুনিয়াকে এই খবর জানাবেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.