সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই নিজের পেশা নিয়ে বেশ সচেতন ছিলেন বেবো৷ সইফের সঙ্গে বিয়ে নিয়ে বেশি মাতামাতি পর্যন্ত করেননি তিনি৷ সম্পর্ক নিয়েও বরাবরই তাঁর মুখে কুলুপ৷ এতেই শেষ নয়, নিজের সন্তান সম্ভাবনার কথাও প্রথমটায় এড়িয়ে গিয়েছিলেন মিডিয়ার সামনে৷ কিন্তু তাঁর স্বামী প্রকাশ্যে করিনার সন্তান সম্ভাবনার কথাটি জানিয়ে দেন৷
কিন্তু করিনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এত চুপ থাকার কারণ কী?
বেবো কি কোনওভাবে বুঝেছিলেন তাঁর ব্যক্তিগত জীবনের গল্পগুলি তাঁর কেরিয়ারের ক্ষতি করতে পারে?
এই যেমন সন্তান সম্ভাবনার জন্য কাজ হাতছাড়া হল অভিনেত্রীর৷ রোহিত শেট্টির আগামী ছবি ‘গোলমাল ৪’-এ করিনাকে বাদ দিলেন পরিচালক৷ করিনার সন্তান সম্ভাবনার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত৷ এমনটাই তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমকে৷
পরিচালক জানান, “গোলমাল ২ এবং গোলমাল ৩-এ করিনা অভিনয় করেছিলেন৷ তাঁকে ছবির প্রস্তাব দিতে পারলে ভালই হত৷ কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনে এখন যেমন অবস্থা রয়েছে, তাতে তাঁকে ছবির জন্য প্রস্তাব দেওয়া উচিত হবে না৷”
শোনা যাচ্ছে, করিনার পরিবর্তে দীপিকাকে ‘গোলমাল ৪’-এর জন্য প্রস্তাব দেওয়া হতে পারে৷
তবে কি এবার নিজের ব্যক্তিগত জীবনের জন্য করিনাকে টেক্কা দিলেন দীপিকা?
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন